Photo Contest “Beauty!”

mrnazrul

Friday 05 November 2022

Photo Contest "Beauty!"

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা

আমি @mrnazrul আপনাদের বাংলাদেশী বন্ধু।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ থেকে , বন্ধুবর @anri কর্তৃক আনিত "Beauty!" প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন বা গ্রহণ করার চিন্তা ভাবনা করছেন ।

আলহামদুলিল্লাহ,

 আমিও সবার দোয়া নিয়ে, সুস্থ থেকে সবার সাথে বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ,কয়েক দিন থেকে প্রস্তুতি গ্রহণ করছি। সময় এর স্বল্পতা ও serey.io এর , প্রতিনিয়ত সার্ভার আপডেট এর কারনে, সময়ের সাথে তাল মিলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। 

গত ৪ দিন থেকে এই কবিতা লেখা ও ছবি সংগ্রহে ব্যস্ত থাকলেও ,আমার লেখা পোস্টটি প্রোফাইল থেকে উধাও হয়ে যায়। 

তারপরও হাল না ছেড়ে আমিও নতুন আপডেট এ জড়িয়ে পড়ি।

 তারই ফলশ্রুতিতে ,আজকে আমি হয়তোবা এই পোস্টটি আপনাদের সামনে উপহার দিতে সক্ষম হব।

বন্ধুরা 

আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে, serey.io গ্লোবালে, বন্ধু anri কর্তৃক আনিত "Beauty!" প্রতিযোগিতা আমাদের জন্য উপহার হিসাবে উপস্থাপন করা হয়েছে।

যাহার কিউরেটর হিসাবে থাকবেন, আমাদের সকলের পরিচিত জনাব:@r2cornell, @nikalaich, @dexterous, @elenka, এবং @anri এবং যার সম্মানিত বিচারক হিসাবে থাকবেন, আমাদের বন্ধুবর জনাব : @evgeniy, @elenka এবং @anri.

বন্ধুরা,

 আশা করি আমার আজকের স্বরচিত কবিতা আপনাদের ভালো না লাগলেও খুব মন্দও লাগবে না।

 

আমার আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্বরচিত কবিতার নাম---

 

হেমন্তের সৌন্দর্য

এ জে এম নজরুল ইসলাম 

 

কার্তিক আর অগ্রহায়ণ ,

হেমন্তকালের জুটি ।

জন্ম থেকে এরা দুজন 

হেমন্তর পিছনে করে ছুটাছুটি।।

 

হাজার হাজার ধান্য ভূমিতে ,

লক্ষ লক্ষ সবুজ পোয়াতি।

কোটি কোটি সন্তান নিয়ে আসিবেন ,

কার্তিক ও অগ্রহায়ণ এ সম্প্রতি।

 

তরুণ ধান গাছ হয়েছে পোয়াতি,

প্রসব করিবে সোনালী ধান ,

হাসিবে কৃষক দম্পতি ,

হাসিবে তাদের পরিবার ও সন্তান।।

 

পাকা ধানের মৌ মৌ গন্ধে,

ধরণী হবে মুখরিত।

এ যেন হেমন্তের "সৌন্দর্য",

নিয়ম'টাও আসে চিরাচরিত।

 

নীল আকাশে "বক" রঙের মেঘ ,

"কাক" রঙেরও নাই কম।

 গোধূলির রঙ সৌন্দর্য বিলায়,

 লাল পরী এর এর সম।।

 

নীল আকাশের নীল রঙটা আজ,

নীল পরীর মতো সেজে।

সবুজের সাথে মোলাকাত করতে 

এসেছে নীল শাড়িটা প'রে।।

 

জ্যোৎস্নার উপর মেঘের ভেলা ,

দক্ষিণ থেকে উত্তরে যায় ।

এমন সৌন্দর্য প্রকৃতি আমার সোনার দেশে, আমাদেরকে সব সময়ই বিলায়।।

 

 মনে আসলো সৌন্দর্য আমার,

চোখেও দেখিলাম সৌন্দর্য হায় ।

 স্বর্গীয় সৌন্দর্যে সেজেছে ধরণী ,

দেখিলেই বুঝা যায়।

 

"কাকতাড়ুয়া"টা আজ সুন্দর সেজেছে,

 সৌন্দর্যের নাই তার কোন কমতি,

কালো পাতিলটা সাদা চুন মাখিয়ে আজ ,

হয়েছে "কাকতাড়ুয়া" রানী।।

 

সাদা ফুলটা আজ গোলাপের আভা,

 মেখেছে তার গায় ।

লাল ফুল তার রঙিন চোখে দেখছে ,

লালের আভা লেগেছে সাদা'র গায়।।

 

মাটিতে আজ সবুজের সমারোহ ,

সবুজ সৌন্দর্য দিয়েছে বিলিয়ে ।

সবুজে সবুজে আজ একাকার হয়েছে ধরণী ,

নিজের সব সবুজ ছড়িয়ে দিয়ে।।

 

স্বল্প পানিতে গাছগুলো আজ,

নিশ্চুপ সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে নিজেকে ।

আমরা সবাই মনের চোখে 

উপভোগ করছি তার সৌন্দর্য'কে।।

 

আকাশের নীল, সারি সারি করে,

 ছুটছে মাটির দিকে ।

মাটির কোলে ফুটিয়াছে সবুজ, 

নীল সবুজে মিলেমিশে একাকার হয়ে গেছে।।

 

মায়ের কোলে শিশুর হাসি, 

আধো আধো বোল।

এ যেন স্বর্গীয় সৌন্দর্য ,

ভরিয়ে দিয়েছে মায়ের কোল।।

 

কার্তিক মাসে কুত্তার মিলন ,

কুত্তি'ও হয়েছে সুন্দরী ।

সৌন্দর্য যেখানে ছড়িয়ে পড়েছে,

 তা হয় না কখনো বাড়াবাড়ি।।

 

ভাটিয়ালিতে পড়েছে ভাটা ,

সৌন্দর্য এখন উজান মুখী ।

সৌন্দর্য পিপাসু উজানের দিকে,

 এখন করছে ছুটাছুটি।। 

 

ফোকলা মুখের হাসিতেও আজ,

 সৌন্দর্যের নাই শেষ ।

সৌন্দর্যের সৌন্দর্যে, ডুবে আছি আমরা ,

কাটাই সময় বেশ।।

 

"সৌন্দর্য পিপাসু" ব্যক্তিরাই বুঝবে 

সৌন্দর্য কারে কয়।

কিছু হলেও সৌন্দর্য তুলে এনেছি ,

ভালো বাসিবেন নিশ্চয়।।

সমাপ্ত 

Writter/Photographer || mrnazrul.

Capture || Handset.

Cetegory || Nature, Photography,Idea Etc.

Edit || No Editing and Filtering

Click || One By OneL

ocation || Rangpur Bangladesh.

Visit My Another Activists

Blog

 Twitter   

 Facebook

Youtube  

Telegram

Discord  

Best Regards 

Comments

anri

I accept your work for the competition, good luck to you)

Great photographs my friend