নাম না জানা সুন্দর একটি ফুল গাছের রেনডম ফটোগ্রাফি।

mrnazrul

Bismillahirrahmanirrahim





আসসালামু আলাইকুম

সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আজ ছুটির দিন। আশা করি সবাই নিজ বাড়িতে পরিবারের সাথে অবস্থান করে, ভালো একটি সময় অতিবাহিত করার চেষ্টা করছেন। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের সাপ্তাহিক ঈদের দিন। এদিন মুসলিম সম্প্রদায়গন, নিজ নিজ বাড়িতে থেকে মসজিদে গিয়ে তাদের দুই রাকাত ফরজ নামাজ আদায় করবেন এবং সারাদিন আনন্দে উল্লাসে কাটিয়ে দেবেন। অনেকেই আজকে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করবেন। অনেকে অনেকের খোঁজখবর নিবেন। আশা করি আপনারা একই কাজে সবাই নিজেকে ব্যস্ত রেখেছেন ।আলহামদুলিল্লাহ আমিও একই কাজে নিজেকে ব্যস্ত রেখে, অল্প সময়টুকু কাজে লাগানোর জন্য এই পোস্ট লেখা শুরু করলাম।

আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি একটি "নাম না জানা" নিজবাগানের লাগানো একটি ফুলের রেনডম ফটোগ্রাফি। ছবিগুলো কয়দিন আগে পাশের বাড়ি থেকে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা। সৌখিন বাগানি বোন তার বাড়ির উঠানে অনেক ফুল গাছের সাথে এই গাছটি লাগিয়েছেন। এতে লাল রংয়ের ফুল ফুটেছে। এখন ফুল কম ফুটেছে, আরো কয়েকদিন পরে যখন ফুল ফুটবে তখন মনে হবে গাছের ডালে যেন অগ্নিসংযোগ করা হয়েছে। আর কতই না সুন্দর দেখাবে ।গন্ধহীন ফুলটি যখন ফোটে তখন আমাদের এই এলাকা মোহিত করে রাখে এবং অনেকে এই ফুল দেখার জন্য এসে হাজির হয়।

সময়টা ছিল বিকাল আমিও ছিলাম ব্যস্ত তাই তাড়াতাড়ি ছবি তুলে সেখান থেকে বিদায় নিলাম।

সময়টিকে এখন আপনাদের সাথে ভাগাভাগি করছি। আশা করি ভালো লাগবে


Friends, this was my today's photography and photography post. Hope you like it. Be well wherever you are, pray for us to be well too. Stay tuned for my next post. Thanks everyone.


Photography and Written by #mrnazrul

Use Camera 🤳- Handset

Category - Photography

Comments