








আসসালামু আলাইকুম
সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে, আজকের পোস্ট উপহার দিতে দেখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
কয়েকদিন অকালে, অসময়ে ধেয়ে আসা শীত কয়েকদিন আগে বাংলাদেশ মহাবিপর্দস্ত করতে শুরু করেছিল।
শীতের অসহনীয় কুয়াশা এবং শিরশীরানি বাতাস সব কিছু বরফে পরিণত করতে ছিল। তখনো শীতকাল আসতে প্রায় সপ্তাহ এর মত বাকি ছিল। অসময়ের এই শীত কত যে ভয়ংকর ছিল, তা যারা এই শীতের কবলে পড়েছে, তারাই শুধু উপলব্ধি করতে পেরেছে।
মানুষের শীত গরম থেকে রক্ষার কিছুটা উপায় আছে, যে উপাগুলো অবলম্বন করে শীত গরম কে উপেক্ষা করা হয় এবং সেই ভাবে চলা হয়।
পশু-পাখিগুলোও শীত, গরম ও অন্যান্য অপ্রতিকূল আবহাওয়া আসার আগেই নিজেকে অনেকটা সাজিয়ে তোলেন।
যা সময়মতো শীত গরম আসলে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু এবারের অসময়ে আসা শীত মানুপশু-পাখিপাখি কাউকেই কোন প্রকার নোটিশ বা সময় না দিয়ে তার দাপট নিয়ে আমাদের দেশে নেমে এসেছিল।
এখন শীতকালের প্রথম সপ্তাহের শেষের দিক চলছে। এবারের শীতকাল শুরু হয়েছে তেজদীপ্ত সূর্য নিয়ে। সূর্যের তেজ এখনও আস্তে আস্তে বাড়িয়েই চলছে। কোন প্রকার শীত অনুভব হচ্ছে না। তবে রাতে সামান্য ঠান্ডা অনুভূত হয়। যা বসন্ত কালেও হয়ে থাকে।
বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এসব ফটোগ্রাফি আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ধারণ করা।
সকাল থেকে সূর্যের তেজ ও তাপ দেখে মনে হচ্ছে এ যেনো চৈত্র মাস চলছে। অর্থাৎ বসন্তকালের শেষ দিকের বা মাঝামাঝি সময়ে সূর্যের তেজের মত। এরকম সূর্যের তেজ চৈত্র মাসে হয়ে থাকে যা আমরা দেখে আসছি।
কিন্তু আজকে শীতকালের সূর্যের তেজ এত হবে তা কল্পনায় আনা মুশকিল।
বৈশ্বিক জলবায়ুর এমন পরিবর্তন সারা বিশ্বের মানুষকে ভাবিয়ে তুলছে। আবহাওয়া বিদগন বারবার সতর্ক করছে, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বের তাপমাত্রা আস্তে আস্তে বাড়িয়ে চলছে।
এভাবে আর কিছুদিন চলতে থাকলে, বাংলাদেশের ষড় ঋতুর কোন প্রকার অস্তিত্ব থাকবে না। যখন খুশি তখন খরা হবে। যখন খুশি বৃষ্টি হবে। যখন খুশি সূর্য তেজদিপ্ত হয়ে, সবকিছু পুড়ে ফেলবে। এভাবে আস্তে আস্তে আরো কিছুদিন চলতে থাকলে, একসময় কিছু কিছু দেশ মরুভূমিতে পরিণত হবে। যেখানে, গাছপালা, সবুজ কোন কিছুই হয়তোবা দেখা যাবে না। বিলীন হতে থাকবে প্রাণী কুলের অস্তিত্ব। সেদিন আসতে আর বেশি বাকি নেই।, তাই আসুন আমরা যার যার অবস্থান থেকে, এই সুন্দর ধরণীকে গাছ লাগিয়ে সবুজে সবুজে ভরিয়ে তুলি এবং মহান আল্লার নির্দেশিত পথে এগিয়ে যাই ।
তাহলে রক্ষা পাবে এই ধরণী, নয় নয়তো না।
ভালো থাক পৃথিবীর সকল প্রাণী এই কামনা করে আজকের লেখা এখানেই।
উপভোগ করুন।


