ঘরেই তৈরি করতে পারেন জিভে জল আনা সরষে ইলিশ। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন সরষে ইলিশ।
চলুন তাহলে এবার বলা যাক কিভাবে সরষে ইলিশ বানানো যায়।
প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে কালিজিরা ফোঁড়ন দিতে হবে। এবার তাতে সরষে বাটা আর কাঁচা মরিচ ছাড়া একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে আস্ত মাছটি দিতে হবে, এরপর আস্ত মাছটি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক দুই কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিন।
ঢাকনা তুলে সরষে বাটা আর কাঁচা মরিচ দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। তেল মাছের উপরে ওঠে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।

