আমাদের দেশে কুল ঐতিহ্যবাহী news

M
আমাদের দেশে কুল ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ মৌসুমি ফল। স্বাদ ও পুষ্টিমানের বিচারে কুল একটি উৎকৃষ্ট মানের ফল। বিশেষ করে ভিটামিন সি এর দিক থেকে আমলকী ও পেয়ারার পরই এর জায়গা। মানব দেহের প্রয়োজনীয় বিভিন্ন খনিজ দ্রব্য ও ভিটামিন এ ও ‘সি’ এর সহজ ও সস্তা উৎস হচ্ছে কুল। কুল শুধু ফল হিসাবেই নয় এ থেকে আচার চাটনি ইত্যাদি মুখরোচক খাবার তৈরি করা হয়। ভিটামিন সি হৃদরোগকেও প্রতিরোধ করে এবং কুলে পাওয়া যায় এমন ফ্রি র‌্যাডিক্যালগুলো ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। ভেষজ গুণেও কুল অনন্য। কবিরাজি মতে, কুল রক্ত শোধন ও রক্ত পরিষ্কার এবং হজমিকারক। পেটে বায়ু ও অরুচি অতিসারে প্রদর রোগে কুল থেকে তৈরি ওষুধ ব্যবহার করা যায়।

আমার একটা গল্প নিচে বর্ণনা করা হলো

ফল ছিদ্রকারী উইভিল পোকা
ফল ছিদ্রকারী উইভিল কুল গাছের মারাত্মক ক্ষতিকারক পোকা। কয়েক বছর থেকে  দেশের বিভিন্ন স্থানে কুলের উন্নত জাতে এ পোকার আক্রমণ দেখা যাচ্ছে। পোকার সদ্যজাত লার্ভা হালকা হলুদ বর্ণের এবং এদের পা থাকে না। পূর্ণ বয়স্ক পোকা গাঢ় বাদামি থেকে কালো বর্ণের হয়। পূর্ণ বয়স্ক পোকা কচি ফলে ডিম পাড়ে এবং ডিম ফুটে লার্ভা ও পিউপা থেকে পূর্ণ রূপ ধারণ করে।

গ্রামের আবুল কাসেম প্রথমবারের মতো কাশ্মীরি আপেল কুলের চাষ করেন। প্রতিদিন বহু লোক তাঁর বাগানে এসে বরই কিনে নিয়ে যান। ফলন ভালো হয়েছে। দামও ভালো। এতে আবুল কাসেম বেশ খুশি। তিনি আগামী বছর আরও বেশি পরিমাণ জমিতে এই বরইয়ের চাষ করবেন বলে জানিয়েছেন।

সরেজমিনে গতকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধের ভেতরে প্রবেশ করে দেখা গেছে, নদীর একেবারেই তীর ঘেঁষে ৪০ শতক জমিতে রোদের মধ্যে চিকচিক করছে বরই। সর্বোচ্চ চার ফুট উচ্চতার একেকটি গাছ। এগুলোতে বরই ধরে আছে। কিছু কিছু ডাল ফলের ভারে নুয়ে পড়েছে। গাছ থেকে আপেল রঙের পাকা বরই ছিঁড়ছেন আবুল কাসেম। কুমিল্লা শহর থেকে কাশ্মীরি বরই কিনতে এখানে এসেছেন বেশ কয়েকজন। খেত থেকে সদ্য তোলা প্রতি কেজি বরই বিক্রি হয় ১৫০ টাকায়। 


Comments