কাজের চাপ যেহেতু একটু কম তাই সকাল সকাল লিখতে বসেছি ফটোগ্রাফি পোস্ট। সকালে হাটাহাটি করা আমাদের শরীরের জন্য অনেক উপকার মূলত আজ সকালে একটু হাঁটতে গিয়েছিলাম আর এই সুবাদেই চোখে পড়ে গেল একটি বাড়ির সামনে রাস্তার পাশে থাকা খুব সুন্দর কাজ গোলাপ ফুল গাছ। সেই ফুল গাছে অসাধারণ ফুল ধরেছে দেখতে ভারী সুন্দর লাগছিল। বিশেষ করে সকালে শিশির ভেজা কাঠগোলাপ গুলো দেখে চোখ সরাতে পারে নাই।

পকেট থেকে মোবাইলটা বের করেই ধামাধম কয়েকটি ছবি তুলেছি খুব সকালে আলো খুব একটা ভালো থাকে না এজন্য কিছু কিছু ছবি একটু ঝাপসা উঠেছে। আরেকটু দেরি করে ছবিগুলো তুললে আরো ভালো উঠতো তবে শিশির ভেজা এই দৃশ্যটা হয়তোবা হারিয়ে যেত।

