বেসি বেসি ভোট বা স্যারি টোকেন পাওয়ার উপায়

M

            বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আর মেহেরবানে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা serey.io তে বেশি করে ভোট বা স্যারি টোকেন পেতে পারেন বা ইনকাম করতে পারেন।

 শুরুতেই serey.io তে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। আমি serey.io তে জয়েন করি 28/08/2021 তারিখে। আর আমার আইডি ভেরিফাই হয় 15/09/2019 তারিখে।

সবার আইডি ভেরিফাই হতে 2/1 দিন সময় লাগে ,বাট আমার আইডিটা ভেরিফাই হতে 18 দিন সময় লেগে গেছে, কিছু টেকনিক্যাল প্রবলেম এর কারনে আমার এই সমস্যাটা হয়।এর মাঝে আমি আমাদের বাংলাদেশ serey.io ডিস্ক গ্রুপে নিয়মিত একটিভ ছিলাম। এবং তারা যেসব বিষয়ে আলাপ আলোচনা করত সেগুলো আমি শুনতাম এ থেকে আমি অনেক উপকৃত হচ্ছিলাম আর মাঝে মাঝে সবাইকে নক করতাম,ভাই আমার আইডি টা কবে পাবো। 

সবাই আমাকে সান্ত্বনা দিতেন ভাই পাবেন এইতো দুই-একদিনের মধ্যেই পেয়ে যাবেন। একটু একটু কথা বলতে বলতে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং আন্তরিকতা সৃষ্টি হয়ে যায়। আর এটাই সবথেকে বড় টিপস আপনাদের জন্য। 

এবার আসেন জানি আমরা কিভাবে বেশি ভোট পাব। আমি ওই যে একটা কথা বললাম সবার সাথে আমার একটা ভালো আন্তরিকতা সৃষ্টি হয়েছে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে মূল পয়েন্ট ওই জায়গায়।যেকোন কাজে আপনার সাথে যদি কারো সম্পর্ক না হয় সেই জায়গায় আপনি কোনদিনও সাকসেস হতে পারবেন না। আমি তাদের সাথে কথা বলেছি তারা আমার সাথে কথা বলেছে এই সুবাদে যে সম্পর্কটা হয়েছে। এখন আমি যদি কোন পোস্ট আপলোড করি তারা কিন্তু আমাকে একটা হলেও ভোট দিবে কারন তাদের সাথে আমার সম্পর্কটা ভালো ঠিক এই পরামর্শ টাই আমি আপনাদেরকে দিব। 

আপনি কাজ করার আগে আপনার টিম মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন যেটা আপনাকে অনেক সামনে নিয়ে যেতে সাহায্য করবে তাই নয় কি।এর থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না।

একটাবার আপনারা নিয়মিত একটিভ থাকেন তারপর দেখেন কি হয়। সবার সাথে আপনার আলাপ-আলোচনা শুরু করেন সবাইকে জানার চেষ্টা করেন। আপনিও সবাইকে হেল্প করেন আপনার যেই মেধা শক্তি আছে সেটা দিয়ে তাদের সাথে শেয়ার করেন। তাদের যে ছোট ছোট কাজ আছে আছে সেটা আপনি করেন। তার বিনিময় তারাও আপনাকে হেল্প করবে। 

* আর আমাদের যেই serey.io বাংলাদেশ এডমিন আছে শ্রদ্ধেয় ইয়াসিন ভাই তিনি যথেষ্ট হেলফুল আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনারা চিন্তা করতে পারবেন না তার মেন্টালিটি কিরকম সে নিজের পকেটের টাকা দিয়ে যেই টোকেন কিনেছে যে পাওয়ার্গেন করেছে সেই পাওয়ার দিয়ে আমাদের মত সাধারন ইউজারদের কে ভোট দিয়ে যাচ্ছেন। তার নিজের কথা চিন্তা করতেছেন না। সে চাইলে কিন্তু পার্থ বড় বড় ইউজারদেরকে ভোট দিয়ে সে নিজেও ভোট নিতে। কিন্তু না সে সেটা করতেছে না সে ওই পাওয়ার গুলো আমাদের পিছনে ইউজ করতেছে।

তো সবশেষ একটি কথাই বলবো। যদি কিছু করতে চান নিয়ম মেনে কাজ করেন। আর সবার সাথে একটা গ্রেট সম্পর্ক তৈরি করেন ভাই। সবাইকে নিজের ফ্যামিলির মানুষ মনে করেন তাইলেই দেখবেন আপনার ভোট কারো থেকে চাইতে হবে না। সবাই আপনাকে ভোট দিবে আর আপনিও সবাইকে ভোট দিয়ে সাহায্য করবেন। একটা কথা চিন্তা করবেন আজ আপনি আমাকে হেল্প করলে। আল্লাহ তাআলা আপনার হেল্প এর জন্য আরেকটি মানুষ দাঁড় করিয়ে দিবে আপনার পাশে। এটাই সত্যি এটাই বাস্তব। আজ এই পর্যন্ত আমার কথাগুলা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন আর যদি আমার কথায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে কোন স্পেলিং ভুল হয়ে থাকে বানান ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 

আল্লাহ তাআলার কাছে আপনার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

 আল্লাহ হাফেজ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments