টাকা পাচারকারী ও ঋণখেলাপি ব্যক্তির দুবাইয়ে বিলাসী জীবন প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘তিনি (শাহজাহান বাবলু) আমার নির্বাচনী এলাকার ভোটার। নির্বাচনী এলাকার সব মানুষ যে সৎ ও অসাধারণ হবে, এমন প্রত্যাশা করা ঠিক না।’
আজ বুধবার ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অর্থ পাচারের মামলার পরও বিদেশে গেলেন কীভাবে, এর আগেও তাঁকে নিয়ে গণমাধ্যমে সংবাদ এসেছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নেই। তিনি নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন কি না, তা–ও জানি না। আমার জানামতে তিনি আমাদের দলও করেন না।’

