By using this site, you agree to our Privacy Policy.
মঙ্গল গ্রহ থেকে সংগৃহীত নমুনা উধাও

মঙ্গল গ্রহে অতীতে প্রাণের অস্তিত্ব ছিল কি না, তার অনুসন্ধান করতে মঙ্গলপৃষ্ঠে কাজ চালিয়ে যাচ্ছে নাসার পারসিভারেন্স নামের একটি মঙ্গলযান (রোভার)। কিন্তু সম্প্রতি পারসিভারেন্স নমুনা পরীক্ষা করার সময় একটি রহস্যজনক ঘটনা ঘটেছে।
নমুনা হিসেবে শিলা সংগ্রহ করে একটি ধাতব টিউবে রেখেছিল রোবটটি। কিন্তু উধাও হয়ে গেছে সেই শিলা। এখন ঠিক কী ঘটেছে, তা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলীরা। তাঁরা বলছেন, রোবট ঠিকমতোই কাজ করছে। কিন্তু যে ধাতব টিউবে নমুনা সংরক্ষিত থাকার কথা, তা সেখানে নেই। মিশনের বিজ্ঞানীরা মনে করছেন, এ ঘটনার পেছনে শিলার বিশেষ বৈশিষ্ট্য দায়ী হতে পারে। গবেষকেরা এখন এ ধাঁধার সমাধান করতে আরও ছবি বিশ্লেষণ করছেন।

