একটা ‘সুপার ক্লাসিকো’র নিশ্চয়তা ছিল আগে থেকেই। এবার কনমেবলের সর্বশেষ সভায় নির্ধারিত হলো, আসছে মাসেই আবার মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর আর্জেন্টিনা। ফলে চলতি বছরে আরও দুইবার দেখা যাবে লিওনেল মেসি ও নেইমারের লড়াই।
এ বিষয়ে গুঞ্জন আরও আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল, একটি তো বটেই, চলতি বছর হতে পারে একাধিক ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। তবে কনমেবলের সভার আগে নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেল এবার। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সর্বশেষ সভায় নির্ধারিত হয়েছে বিষয়টি। এরপর ফিফা থেকেও এসেছে অনুমোদন।

