বাংলা নিউজ > ময়দান > ফুটবল > ‘পুনরায় একসঙ্গে’, বন্ধু লিওনেল মেসিকে PSG-তে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নেইমারের

‘পুনরায় একসঙ্গে’, বন্ধু লিওনেল মেসিকে PSG-তে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নেইমারের
১ মিনিটে পড়ুন . Updated: 10 Aug 2021, 10:44 PM ISTলেখক Rishav Roy- বার্সেলোনার হয়ে মেসি ও নেইমার চার বছর একসঙ্গে খেলেছেন।
২০১৭ সালে বার্সালোনা ছেড়ে প্যারিস সাঁ-জাঁতে (পিএসজি) যোগ দিলেও নেইমারের সঙ্গে লিওনেল মেসির বন্ধুত্বে সামান্যতমও চিড় ধরেনি। এবার বার্সা ছেড়ে আরও একবার নেইমারের পাশেই পিএসজির হয়ে খেলতে দেখা যাবে আর্জেন্তাইন তারকাকে। বন্ধুর দলে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত নেইমার।
দুই লাতিন আমেরিকান তারকার বন্ধুত্বের উদাহরণ এ বছর কোপা আমেরিকা ফাইনালের পরেই গোটা বিশ্ব দেখেছিল। ম্যাচের শেষে মেসির সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় নেইমারকে। এবার আবারও একই ক্লাবের হয়ে খেলবেন দু'জনে। সেই সুযোগেই মেসিকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়ে দু'জনের পুরনো গোল ও অ্যাসিস্টের ভিডিয়ো পোস্ট করেন নেইমার। ক্যাপশনে লেখেন, ‘পুনরায় একসঙ্গে।’

