কি হতে চলেছে আমাদের সোনার বাংলায়??

M
mdmukul
সোনার বাংলাদেশ! যে সোনার বাংলাকে নিয়ে আমাদের এত গল্প, সে সোনার বাংলাতে আজ কি চলছে? পেট্রোলের দাম তীব্র হারে বৃদ্ধি পাওয়ায় অনেকেই মোটরসাইকেল পুড়িয়ে ফেলছে। বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে সেগুলো সম্প্রচার করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।অনেকে মোটরসাইকেল পুড়িয়ে ফেলেছে এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটেছে। মোটরসাইকেল বেশিরভাগ মানুষেই শখের বসে কিনে থাকে। সেই শখের বস্তুটিকে কতটা অসহায় হলে পুড়িয়ে ফেলতে বাধ্য হয় মানুষ। মানুষের পূরণ করা শখ আবার নিমিষেই পুড়িয়ে ফেলছে। পেট্রোলের দাম পাওয়ার কারণে পেট্রোল কিনেই সেই মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সোনার বাংলায় এখন আর সোনা নেই সব কিছুই যেন কয়লা। মানুষের মধ্যে শান্তি নেই, দ্রব্যমূল্যেরও দাম বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন সোনার বাংলাতে এখন কারো স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পর্যন্ত নেই। খুব তাড়াতাড়ি দেশে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে চলেছে। সরকার গা ঢাকা দিয়ে চলে যাবে কিন্তু যত সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের মত নিম্নবিত্ত মানুষদের। এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি সেটা আমার জানা নেই। এখন কেউ বলতে পারবে না এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি?

Comments