নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন শবে কদরের হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের একটি জামাতের সহিত অবতরণ করেন।যে ব্যক্তি দাঁড়াইয়া বা বসিয়া আল্লাহর যিকির করিতে থাকে বা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে,তাহার জন্য রহমতের দোয়া করেন। অতঃপর যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বান্দাদের এবাদত-বন্দেগি লইয়া গর্ব করেন।কেননা ফেরেশতারা মানুষকে দোষারোপ করিয়াছিল। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন-হে ফেরেশতারা ,যে মজদুর নিজ দায়িত্ব পুরাপুরি আদায় করিয়া দেয় তার বদলা কি হইতে পারে? ফেরেশতারা আরজ করল হে আমাদের রব তাহার বদলা এই যে তাহাকে পুরা পারিশ্রমিক দেয়া হোক ।অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন হে ফেরেশতারা আমার বান্দাগণ আমার দেওয়া ফরজ হুকুম পরিপূর্ণভাবে পালন করিয়াছে,এখন উচ্চস্বরে দোয়া করিতে করিতে ঈদগাহের দিকে যাইতেছে ।আমার ইজ্জতের কসম আমার প্রতাপের কসম আমার বকশিশ এর কসম আমার সুউচ্চ মর্যাদার কসম আমি তাহার দোয়া অবশ্যই কবুল করব।তারপর বান্দাদের প্রতি লক্ষ্য করিয়া বলেন যাও আমি তোমাদের গুনাহসমূহ মাফ করিয়া দিলাম।এবং তোমাদের কোন গুনাহগুলো নেকের দাঁড়া বদলায়া দিলাম। অতঃপর তাহারা ঈদগাঁওতে নিষ্পাপ হয়ে ফিরে আসে।(মিশকাত, বায় হাকি)
ফায়দা ঃফেরেশতাদের সহিত হযরত জিবরাঈল আলাইহিস সালামের আগমন স্বয়ং কুরআনে উল্লেখিত হইয়াছে যেমন পূর্বে বলা হইয়াছে বহু হাদীসেও সুষ্ঠুভাবে বর্ণিত হইয়াছে।হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে তাগাদা প্রত্যেক এবাদতকারী লোকের ঘরে ঘরে যাইতে এবং তাহাদের সহিত মুসাফাহা করিতে বলেন।
গালিআতুল মাওয়ায়েজ কিতাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এর গুনিয়া কিতাবে নকল করা হইয়াছে যে, হযরত ইবনে আব্বাস রাঃ আনহু এর হাদিসে আছে হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম এর এই তাগাদা দেওয়ার পর ফেরেশতাগণ বিভিন্ন দিকে ছড়াইয়া পড়েন। এবং যে কোন ঘর বা ছোট বড় ময়দানে এমনকি পানির উপর নৌকায় আল্লাহর কোন মুমিন বান্দা থাকেন ফেরেশতারা তাহাদের সহিত মুসাফাহা করিতে যান।কিন্তু যেসব ঘরে কুকুর জীবজন্তুর ফটো থাকে এবং হারাম কাজে গোসল ফরজ হয়েছে এমন লোক থাকে সেসব ঘরে প্রবেশ করেন না ।মুসলমানদের বহু ঘরে আছে সেখানে শুধু সৌন্দর্যের জন্য তাহারা প্রাণীর ফটো টানাইয়া রাখে ।এবং আল্লাহর এত বড় রহমত ও নেয়ামত হইতে নিজ হাতে নিজেদের বঞ্চিত রাখে।ছবি হয়তো দুই একজনেই টানাইয়া থাকে কিন্তু ঐই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ না করার কারণে সে নিজেই সহিত ঘরের সকলকে রহমত ও নেয়ামত হইতে বঞ্চিত রাখে।
আল্লাহ তায়ালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।(আমিন)

