পাইথন দিয়ে কি অপারেটিং সিস্টেমের জন্য কোড করা যায়?

M

যায় !

কিন্তু আপনি কখনো কাউকে চাকু দিয়ে দাড়ী কামাতে দেখেছেন ? অথবা হাতুড়ী দিয়ে ডিম ভাংতে দেখেছেন ?

অপারেটিং সিস্টেমের জন্য পাইথন খুব খারাপ চয়েজ । এতই খারাপ চয়েজ যে সিরিয়াস প্রোজেক্টে তো নয়ই , বরং শখ করেও খুব কম অপারেটিং সিস্টেমের কোডবেজ পাইথনে লেখা হয়েছে । আসলে পাইথন ল্যাঙ্গুয়েজ টা অপারেটিং সিস্টেম , ড্রাইভার , কার্নেল , নেটওয়ার্ক প্রোটোকল এর মতো রিয়েল টাইম রেস্পন্সিভ সিস্টেম , হাই পারফরম্যান্স ডিমান্ডিং প্রোজেক্টে ব্যাবহারের জন্য ডিজাইনই করা হয়নি ।

এমন একটা অপারেটিং সিস্টেমে চিন্তা করুন তো যার পুরো কোডবেজ ইন্টারপ্রেশন এর জন্য একটা ভার্চুয়াল মেশিনের উপর নির্ভরশীল , ভার্চুয়াল মেশিনটি নিজের চলার জন্য আরেকটি অপারেটিং সিস্টেমের উপরের নির্ভরশীল । এরকম একটা অপারেটিং সিস্টেম কি আসলে কোন রিয়েল লাইফ কাজের জন্য ব্যাবহার উপযোগী হবে বলে মনে করেন ?

"পাইথনের সিনস্ট্যাক্স ছোট , সেমিকোলন-কার্লি ব্রেস নেই , ডাটা টাইপ ডিক্লেয়ার করা লাগেনা" - শুধু এসব কারনে যদি আপনি সম্ভাব্য সব জায়গায় পাইথন ব্যাবহার করেন , তবে সত্যিই আপনি এর অপব্যাবহার করছেন । সফটওয়্যার ইঞ্জিনীয়ারিংয়ে "There is no One size fits all." বলে একটা কথা আছে । পাইথন মানেই সব সমস্যার সমাধান নয় ।

বিদ্রঃ- ওয়ালপেপার দেখে আবার কেউ মারার জন্য তেড়ে আসবেন না । বিল গেটসের আদৌ অমন কোন উক্তি নাই , এমনকি ওয়ালপেপারের লোকটাও বিল গেটস না । 😂😂

Comments