পবিত্র শবে বরাত

M

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আশা করি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে ।

 

মহান আল্লাহ তায়ালা পাঁচটি রাতে ইবাদত করলে কবুল করেন। এই পাচ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আবির্ভূত হন। এবং বান্দাদের বলতে থাকেন কারা আছে যারা অনেক পাপ করেছ আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব, কারা আছো রোগীঃ আমার কাছে শেফা চাও আমি তাহাদের রোগ মুক্ত করে দেবো, কারা আছো আমার কাছে রিজিক চাও আমি তাহাদের রিজিক বাড়িয়ে দিব।

 

এই পাঁচটি রাত্রি হলো শবে বরাতের রাত্রি, দুই ঈদের রাত্রি, শবে কদরের রাত্রি, এবং জুমুয়ার রাত্রি। এই পাঁচটি রাতে আল্লাহ তায়ালার কাছে কোন দোয়া করলে আল্লাহ তায়ালা কবুল করে নেন।

 

আজ সেই পাঁচটি রাত্রির একটি রাত্রি শব-ই বরাতের রাত্রি। এই রাত্রিতে যারা বেশি বেশি নফল ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে নিজের পাপ কে মাফ করার জন্য ক্ষমা চাইবে কান্নাকাটি করবে আল্লাহ তা'আলা তাদেরকে ক্ষমা করে দিবেন সমস্ত পাপ থেকে তাদেরকে ফারেক করে দিবেন।

 

শবে বরাতের রাত্রিতে অনেক বেশি ফজিলত। এই রাত্রিতে ইবাদত করার পর পরের দিন রোজা রাখলে আরো বেশি সওয়াব পাওয়া যায়। তাই আমরা মুসলমান ভাইয়েরা শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যার যা ইচ্ছা সেটা আল্লাহর কাছে চাইব আল্লাহতায়ালা নিশ্চয় তা পূরণ করে।

 

পুরো পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবার ভালো শরীর-স্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকবে আল্লাহর রহমতে। আমিন।

Comments