বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার ইউজার আইডি @maruf4334 আমার দেশ বাংলাদেশ।আপনার সকলে কেমন আছেন, আমি আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ আমি কথা বলবো আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু ব্যাচেলার লাইফের গল্প ,বন্ধুরা পাশে থাকবেন।
আমার বড় ভাই ঢাকা এসেছিল চাকরির খোঁজে তারপর তিনি তার বন্ধুদের সাথে বাসা ভাড়া করে থাকবেন। তাই বাসা খুজা শুরু করেছেন।
বাসা খুঁজে পাওয়ার পর কিছুটা স্বস্তির নিশ্বাস। এক রুমে হাজারটা চিত্রপট। ব্যাচেলরদের নিজেদের মধ্যে সবচেয়ে ঝামেলা বাঁধে বাজার করার দায়িত্ব নিয়ে। বাজার করার দিন যার, সে সবসময় ভুলে যাবে এটাই যেন ইচ্ছে করে নিয়ম। সবার আস্তা যার উপর আর্থিক লেনদেনর দায়িত্ব তার। বুয়া না আসলে নিজেদের খাবার নিজেদেরকেই বানাতে হয়, মা কিংবা পরিবারের শূন্যতাটা সবচেয়ে বেশি এ সময় অন্তর্ভুক্ত হয়।
শেষে খাবারটা ভাগাভাগি করে খেতে ব্যাচেলারা ভালোভাবেই জানে। আবার কেউ দুনিয়াতে মজায় আছে, কেউ আখিরাতে খুঁজে আছে। কারো বাবা আসে ছেলে কেমন আছে তার খবর নিতে সাথে করে সবার জন্য বাড়ি থেকে যত্নে নিয়ে আসা কিছু খাবার। ছেলে যতই দুষ্টু হোক, সবাই মিলে তার প্রশংসায় বাবাকে আশ্বস্ত করে। চাকরি খুঁজে খুঁজে ক্লান্ত, প্রতিটি ব্যাচেলার দের বাসায় রোজকার ঘটনা, তবুও মানুষ স্বপ্ন দেখে একটু ভালো থাকার। হঠাৎ অতিথির আগমনের ব্যাচেলরদের বাসায় মুড়ি পার্টি বাধ্যতামূলক। সাধারণ একটা খাবারেও যে কতটা আবেগ মেশানো থাকে। তা কেবল যারা এই সময়টা পার করেছে তারাই জানে। সাথে থাকা ছোট ভাইটার বাবা অসুস্থ, সাধ্য মধ্যে সবটুকু সহযোগিতায়। এটাও তো একটা পরিবার। ব্যাচেলারদের জন্মদিন পালনটা সাদামাটা হলেও, ভালোবাসা কমতি থাকে না। একজনের লুকানো খাবার অন্যজন মজার ছলে না বলে খেয়ে নিলে, ঘটে যায় এক রাশ ঝগড়া। দুজনের অভিমানে সমাপ্তি ঘটে, তৃতীয় পক্ষের অনুরোধে। কেউ অসুস্থ হয়ে পড়লে, যত্নের খেয়াল হয় ঠিক পরিবারের আদলে। অবশেষে কারো চাকরি হলে, মিষ্টিমুখে আনন্দ ভাগাভাগি। জীবনের নিয়মে চলে যাবে এক এক জন একেক দিকে। মাঝে সময়টাতে সম্পর্কটা কখনো আপনজনের চেয়ে বেশি কিছু হয়ে যায়। বহুদিন পর, সবার একসাথে দেখা। সবাই যার যার জীবনের গল্পের সাথে অতীতের স্মৃতি মনে করছে, আজ হয়তো অর্থ আছে, কিন্তু একসাথে আগের চেয়ে সুন্দর বাসা নিয়ে একসাথে থাকার সেই সময়টা নেই। বেঁচে থাকুক রক্তের বাঁধন ছাড়াও এমন হাজারো সম্পর্ক গুলো।
—----
আমি জানি না আপনাদের কতটুকু দিতে পেরেছি। কিন্তু, আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য।কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার পাশে থাকবেন। যাতে পরবর্তী সময় আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার পোস্ট যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই কে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

