আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খোলামুরা বন্ধুর সাথে ঘুরাঘুরি।
৩০/০৬/২৩ তারিখ রোজ শুক্রবার। আমি এবং আমার বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম খোলামোড়ায়। ঘোরাঘুরি আমার খুব ভালো লাগে। আমি ঘুরতে পছন্দ করি। তার সাথে আমার বন্ধুরা থাকলে আর তো কোন কথাই নেই। তাদের সাথে ঘুরলে আমার মনটা খুব ভালো লাগে এবং ফ্রেশ হয়ে যায়। তো সবাই মিলে চলে গেলাম খোলামুড়ায়।
আমরা বন্ধুবান্ধব শুক্রবারে আমাকে জানায় আমরা ঘুরতে যাব সবাই। তখন যে কথা সেই কাজ। আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম সোয়ারীঘাটে। তখন ট্রলারে উঠলাম কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার শেষে কিছুক্ষণ পরে ট্রলারটি ছেড়ে দিল। আমার সবাই ছবি তুলছি এবং কথাবার্তা বলছি। ভালই লাগতেছিল ট্রলারে ওঠে।
তো আমাদের সে সময় এসেছে ট্রলারটি খোলামুড়া ঘাটে থামিয়েছে। তখন আমরা বের হয়ে গেলাম। এবং চলে গেলাম এক খোলামেলা স্থানে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। ছবি তুললাম কথা বার্তা করলাম একটু ঘুরলাম।
তারপর চলে গেলাম কিছু খেতে পেটে বেশ খিদা। তারপরে গিয়ে কিছু নাস্তা করলাম। আবার মিষ্টি খেলাম। আবার ওখানে খোলামোড়ার মিষ্টি আমাদের এখানে বিখ্যাত। তাই মিষ্টি খেয়ে নিলাম। এবং বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম।
তারপর সবাই আবারো ট্রলারে উঠে গেলাম উঠে চলে আসলাম বাসায়। বাসায় এসে কিছুক্ষণ আরাম করলাম। পুরো দিনটা ভালই লাগলো ঘুরাঘুরি করে। তো আমি সবাইকে বলতে চাই যে কেউ যদি ঢাকা সিটিতে থাকেন। তাহলে এই খোলামুড়া এসে ঘুরে যাবেন এবং এখানে বিখ্যাত মিষ্টি এবং দই খেয়ে যাবেন। এখানে জায়গাটা খুব সুন্দর এবং পুরো গ্রাম পরিবেশ। গ্রামের মতন আবহাওয়া পাবেন ইনশাআল্লাহ। আবার খোলামুড়া নদীর তীরে বসে সময় কাটাতে পারবেন। আশা করি আপনাদের ভালই লাগবে। সবাই এসে একবার হলেও ঘুরে যাবেন।
আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

