আমাদের বাসায় নিউ ওয়াইফাই লাগানো হয়েছে।

M
maruf4334

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


তো বন্ধুরা কেমন আছেন আপনারা। আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের বলতে যাচ্ছি যে আমাদের বাসায় নতুন ওয়াইফাই লাগানো হচ্ছে। 

আমাদের বাসায় নতুন একটা টিভি লাগানো হয়েছিল। কোরবানি ঈদের ২ দিন আগে। কোরবানি ঈদের আগে আমাদের বাসায় কোনো টিভি ছিল না। আব্বু বলেছিল একটা টিভি কিনবে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদের দুই দিন আগে আমরা সবাই মিলে শোরুমে যাই টিভি কেনার জন্য। কিনলাম একটি স্মার্ট টিভি। টিভিটা ভালো লেগেছিল টিভিটা হচ্ছে ৩২ ইঞ্চি। স্মার্ট টিভি ওয়াইফাই ছাড়া চালানো যায় না।

আব্বু বলেছিল একটি ওয়াইফাই লাগিয়ে দিবে। আজকে তাহলে সেই দিন আব্বু বলেছে আজকে একটা ওয়াইফ লাগবে। আমরা চলে গেলাম গুলিস্তান স্টেডিয়াম মার্কেট।  বন্ধুরা আপনাদের কিছু ধারণা দিয়ে দি গুলিস্তান স্টেডিয়াম মার্কেট। এটি একটি ফুটবল স্টেডিয়াম। এটার নিচে মার্কেট দেওয়া হয়েছে। এখানে মার্কেট টা হচ্ছে এরকম এখানে সব ধরনের ইলেকট্রনিক্স জিনিসপাতি পাওয়া যায়। আবার মাঝে মধ্যে এখানে খেলা হয়। এখানে সব ধরনের ইলেকট্রনি জিনিস পাওয়া যায়। অনেক কম দামে। তাই আমরা চলে গেলে আমি স্টেডিয়াম মার্কেট একটি রাউটারের জন্য।

আমি এবং আমার বোন স্টুডিয়াম মার্কেট গিয়ে খোঁজাখুঁজি করছি আমাদের সেই রাউটারটি। আপনাদের বলে রাখি আমি যে রাউটারটি নিতে চাচ্ছি। তার নাম হচ্ছে TP-Link Archer C 20. যাক অবশেষে অনেকটি দোকান খুঁজে রাউটারটা পেয়ে গেলাম। রাউটারটা কিনে নিলাম ২১০০ টাকা। রাউটারটি আমার কাছে ভালো লেগেছে এবং রাউটারটি ডুয়েল ব্যান্ডের। তাই রাউটারটা কিনেছি। তারপর রাউটারটা কিনে চলে আসলাম আমাদের বাসায়।

এখন রাউটার কিনেছি এখন লাইন নিবার পালা। লাইনের কথাবার্তা বলেছি ওয়াইফাই স্টাফদের সাথে। তারা বলেছে রাতে লাইনটি লাগিয়ে দিবে। তো রাত পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষার অবসর ঘটলো। রাতের প্রায় দশটা বাজে ওয়াইফাই লোকজন এসেছে আমাদের বাসায় লাইনটা দেওয়ার জন্য। বন্ধুরা বলে রাখি লাইনটা নিতে খরচ হয়েছে ১৫০০ টাকা। কারণ আমরা ফাইবার লাইন নিয়েছি। আমি যতটুক জানি ফাইবার লাইন অনেক ভালো তাই নিয়ে নিলাম।

ওয়াইফাই লোকজন আমাদের ওয়াইফাইটা লাগাচ্ছে প্রায় এক ঘন্টা পর লাইনটা লাগানো শেষ। সবই ঠিক ছিল কিন্তু শেষে অনুটা নষ্ট হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে ফাইবার লাইন লাগাইলে সাথে একটা অনু দেয়। ওয়াইফাই লোকজন বলেছে পরে একটা অনু দিয়ে দিবে। এই ফাইবার লাইনটা লাগাতে আমাদের খরচ হয়েছে পনেরশো টাকা। রাউটারটি হচ্ছে ২১০০ টাকা। লাইনটা লাগিয়ে আমি খুব খুশি। এখন আর কোন নেটে সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই বলবেন। আর যদি কোন ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই। আগামীতে আরো ভালো কোন গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments