গোলাপ ফুল
পৃথিবীতে ফুল কে না ভালবাশে? ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপকে ফুলের রাণী বলা হয়। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। অনেক বর্ণের গোলাপ জন্মে থাকে।যেমন গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি।

একসময় মনে করা হতো, গোলাপের সঙ্গে আমাদের ঐতিহ্যগত কোনো সম্পর্ক নেই। দেশে স্থানীয়ভাবে চাষ করা গোলাপের সবটুকুই ধার করা। তাছাড়া গোলাপের আদিস্থান বলতেও মধ্যএশিয়া বা ইউরোপের দেশগুলোকেই বোঝায়।


