লোভ মানুষকে ধ্বংস করে দেয়

M
mahmud552

বিসমিল্লাহির রহমানির রহিম

হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।

লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে "লোভে পাপ আর পাপে মৃত্যু"। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। লোভের কারণে মানুষ অনেক জঘন্য কাজ করতে ভয় পায় না। লোভের কারণে মানুষ নিজের আপন ভাইকে পর্যন্ত হত্যা করে থাকে।

লোভের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। এক এলাকায় একজন লোভী মানুষ বাস করত, সেই গ্রামে আরেকজন খুব চালাক মানুষ বাস করত। একদিন সেই লোভী মানুষটা বাড়ির ছাদে বসা ছিল, সে হঠাৎ দেখল নিচে একজন মানুষ দ্বাড়িয়ে আছে এবং তার হাতে একটা মুরগি।

লোভী লোকটা নিচে নেমে আসল এবং ঐ চালাক লোকটা (যে নিচে মুরগি নিয়ে দ্বাড়িয়ে ছিল) তার কাছে আসল, এবং তাকে জিজ্ঞেস করল, তুমি মুরগি নিয়ে আমার কাছে এসেছ কেনো? চালাক লোকটি বলল, আমি আপনার নামে একজনের সাথে এই মুরগি বাজি ধরেছিলাম, সেই বাজিতে আমি জয়লাভ করেছি এবং এই মুরগি আপনার জন্য নিয়ে এসেছি, এই বলে সে মুরগিটা দিয়ে চলে গেল।

কয়েকদিন পর সেই লোকটা একটা হাঁস নিয়ে আসল এবং তাকে সেই একই কথা বলল এবং হাঁস দিয়ে চলে গেল। লোভী ব্যাক্তি খুব খুশি, এই বার হাঁস নেওয়ার সময় বলে দিল যে, তুমি আমার নামে আরও বাজি ধরো। যা লাগে আমি দেব।

কয়েকদিন পর সেই চালাক লোকটা অন্য একএকজন মানুষ নিয়ে লোভী মানুষটির কাছে আসল। তখন লোভী লোকটা জিজ্ঞেস করল, আজকে তুমি আমার জন্য কিছু নিয়ে আসো নাই? আর এই লোকটাকে কেনো নিয়ে এসেছ, তখন চালাক ব্যাক্তিটি বলল, আমি এই লোকটির কাছে আপনার নামে দশ হাজার টাকা বাজি ধরেছি এবং সেই বাজিতে আমি জয়লাভ করতে পারি নাই, এই জন্য এই লোকটি আপনার কাছে দশ হাজার টাকা নিতে এসেছে। লোভী ব্যাক্তি কোন উপায় না দেখে দশ হাজার টাকা দিয়ে দিল। এবং চিন্তা করতে লাগল একটা মুরগি আর একটা হাঁস পেলাম আর আমার দশ হাজার টাকা চলে গেল। আমি আর লোভ করব না।

আমাদের সকলকে লোভ থেকে বেঁচে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই পোস্ট পড়ার জন্য।

Comments