বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুগন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
আল্লাহ তায়ালা যা করেন বান্দার ভাল এর জন্য করেন। আমরা অনেক সময়ই এটা বুঝতে পারি না, আমরা মনে করি যে এটা মনে হয় আমার জন্য ভাল হয় নাই, কিন্তু পরবর্তিতে সেটা বুঝে আসে যে, এটাই আমার জন্য ভাল ছিল।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, ঘটনাটা পড়লে বিষয়টা আরও ভাল ভাবে বুঝে আসবে।
সমুদ্রে একটা জাহাজ চলছিল, হঠাৎ করে ঝড় শুরু হয় এবং জাহাজটা ডুবে যায়, জাহাজের অধিকাংশ মানুষ পানিতে ডুবে মারা যায়। তার মধ্যে এক ব্যক্তি সাঁতার কেটে এক দ্বীপে গিয়ে উঠে, সেই দ্বীপে কোন মানুষ ছিল না, শুধু গাছা-পালা আর জঙ্গল।
সেই ব্যাক্তি ঐ দ্বীপে থাকতে লাগে এবং জঙ্গল থেকে বিভিন্ন ভল এবং সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকে। এবং সে প্রতিদিন সমুদ্রের কাছে এসে দেখতে থাকে যে, কোন জাহাজ বা নৌকা এই দিকে আসে কি না? কোন কিছু দেখতে না পেরে সন্ধ্যার সময় জঙ্গলে ফিরে আসে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
অনেক দিন থাকতে থাকতে সে ঐ দ্বীপে জঙ্গলের কাঠ, বাশ, পাতা দিয়ে একটা ঘর তৈরী করেন। এবং সে সেই ঘরে বসবাস শুরু করেন, একদিন সে আগুন দিয়ে রান্না করছিলেন, হঠাৎ করে আগুন ঘরে লেগে যায় এবং সমস্ত ঘর পুড়ে চাই হয়ে যায়। সেই ব্যাক্তি মনে মনে খুব কষ্ট পায় এবং বলতে থাকে এতো কষ্ট করে এই দ্বীপে একা একা থাকছি আর শেষ পর্যন্ত আমার একমাত্র ঘরটাই পুড়ে গেল। এই চিন্তা করতে করতে সে খোলা আকাশের নিচে ঘুমিয়ে যায়।
ঘুম থেকে উঠে দেখে তার পাশে একজন মানুষ দ্বাড়িয়ে আছে, এবং তাকে বলছে ঘুম থেকে উঠুন আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। ঐ দেখুন আমাদের জাহাজ।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
সেই ব্যাক্তি ঘুম থেকে উঠে বলতে লাগলেন, আমি যে এখানে আছি, সেটা আপনারা কি ভাবে বুঝলেন, উদ্ধার করতে আসা ব্যাক্তি বললেন, আমরা এখানে আগুন জ্বলতে দেখলাম আর ভাবলাম এখানে হয়ত কোন মানুষ আছে এবং সে খুব বিপদে আছে, তাই আমরা জাহাজ নিয়ে এখানে আসি এবং আপনাকে দেখতে পাই। সেই ব্যাক্তি তখন চিন্তা করল যে, ঘরে আগুন লাগার কারণেই সে আজকে মুক্তি পাচ্ছে।
কপিরাইট মুক্ত ছবি pixabay.com থেকে ডাউনলোড করা হয়েছে
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে আমার আজকের পোস্ট পড়ার জন্য।

