বিসমিল্লাহির রহমানির রহিম
আমরা বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হয় থাকি, এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করে থাকি। উত্তীর্ণ হওয়ার অবলম্বন গুলো নিজে করারই ভাল, কারণ যদি আমরা নিজে নিজে বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার মাধ্যম অবলম্বন করি, তা হলে বিপদে পড়লে যে কষ্ট হবে সেটা সহ্য করার ক্ষমতা থাকবে। কিন্তু যদি অন্য কারো আশায় থাকি যে, সে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে তা হলে, এই বিপদের কষ্ট সহ্য করা সম্ভব হবে না।
আমি যদি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে।
কানাডায় এক বৃদ্ধ দরিদ্র মানুষ ছিল, শীত নিবারণের জন্য তার কোন উষ্ণ কাপড় ছিল না। সে একদিন বরফ শীতল রাতে একজন কোটিপতি এর ঘরের সামনে বসা ছিল। কোটিপতি লোকটি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, বাইরে এত শীত কিন্তু আপনার কাছে কোন শীতের কাপড় নাই, আপনার কি শীত লাগে না?
বৃদ্ধ লোকটি বলল, আমার কাছে শীতের কাপড় নাই, কিন্তু আমার সহ্য হয়ে গেছে, আমি মানিয়ে নিয়েছি।
কোটিপতি লোকটি বলল, আমার জন্য অপেক্ষা করুন, আমি ঘরের ভিতর থেকে শীতের কাপড় এনে দিচ্ছি।
দরিদ্র বৃদ্ধ বলল, ঠিক আছে নিয়ে আসেন, আমি আপনার অপেক্ষায় আছি।
কোটিপতি লোকটি ঘরের ভিতর গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেলেন এবং ঐ বৃদ্ধ এর কথা ভুলে গেলেন। সকাল বেলা তার বৃদ্ধ লোকটির কথা মনে হলো। সে বৃদ্ধ লোকটিকে দেখতে বের হলো, সে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে দেখে যে, শীতের কারণে বৃদ্ধ লোকটি মারা গেছে।
কোটিপতি লোকটি দরিদ্র বৃদ্ধের হাতে একটা চিরকুট দেখতে পেলেন, চিরকুট টা খুলে পড়তে শুরু করলেন, সেখানে লেখা ছিল, আমার যখন কোন শীতের কাপড় ছিল না, তখন শীতের সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির উপর আস্থা করেছিলাম, যার কারণে আমি শীতের সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলি এবং এই শীত প্রতিরোধ করার ক্ষমতা আমার থাকে না। এতটুকু লেখাতেই চিরকুটটা শেষ হয়।
এখানে দুইটা বিষয় বুঝতে হবে, এক হচ্ছে কাউকে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করতে হবে, দুই হচ্ছে বিপদে পড়লে নিজে নিজে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সবাইকে আমার আজকের লেখাটা পড়ার জন্য।
Bismillahir Rahmanir Rahim
We are in danger at different times, we use different means to overcome this danger. It is better to do the means of passing by ourselves, because if we resort to the means of passing through danger on our own, then we will have the ability to endure the hardships that come when we are in danger. But if I hope that someone else will save me from this danger, it will not be possible to endure this danger.
If I share an incident with you, it will be easier to understand.
There was an old poor man in Canada who had no warm clothes to keep him warm. He was sitting in front of a millionaire's house on an ice cold night. The millionaire man asked the old man, it is so cold outside but you don't have any winter clothes, don't you feel cold?
The old man said, I have no winter clothes, but I have endured, I have adapted.
The millionaire man said, "Wait for me, I'm bringing winter clothes from inside the house."
The poor old man said, "All right, bring it, I'm waiting for you."
The millionaire went inside the house and got busy and forgot about the old man. In the morning he thought of his old man. He went out to see the old man, he went to the old man and saw that the old man had died because of the cold.
The millionaire saw a note in the poor old man's hand, opened the note, and wrote, "When I had no winter clothes, I had the power to fight the cold, because I adapted." But when you promised to help me, I relied on your promise, because of which I lost the ability to fight the cold and I do not have the ability to resist this cold. The note ends with so much writing.
There are two things to understand here, one is to keep one's promise to someone, two is to try to pass on one's own when in danger.
I hope all understand.
Thanks everyone for reading my post today.

