বিসমিল্লাহির রহমানির রহিম
আমরা সবাই পড়ালেখা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকি। এই ইন্টারভিউ এর মাধ্যমেই আমাদের সরকারি বা কোন কোম্পানিতে চাকরি হয়। বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন। এই জন্য অধিকাংশ মানুষ কোম্পানির চাকরির ইন্টারভিউ দেয়। এবং কোম্পানির চাকরি নেওয়ার চেষ্টা করে।
আজকে এক আশ্চর্য ইন্টারভিউ এর কথা আপনাদের সাথে শেয়ার করব।
কোন এক কোম্পানিতে জিএম পদে লোক নেওয়ার ঘোষণা দেওয়া হল, চাকরির জন্য অনেকে আবেদন করল। চাকরির ইন্টারভিউ এর তারিখ নির্ধারণ করা বল।
ইন্টারভিউ এর দিন কোম্পানির বস একটা পদ্ধতি অবলম্বন করল, কোম্পানির দ্বিতীয় তলায় ইন্টারভিউ এর ব্যবস্থা করা হল এবং নিচের তলায় তার বাবাকে একটা বস্তা নিয়ে দ্বাড় করিয়ে দিল।
ইন্টারভিউ শুরু হওয়ার আগে সবাই আসতে লাগল। প্রথমে যে ব্যক্তি আসল তার কাছে, নিচে দ্বাড়িয়ে থাকা বৃদ্ধ লোকটি বস্তা উপরে ওঠানো জন্য সাহায্য চাইল, কিন্তু লোকটা তাকে কোন সাহায্য করল না, এরপর একে একে অনেকে আসতে লাগল ইন্টারভিউ দেওয়ার জন্য, বৃদ্ধ লোকটি সবার কাছেই সাহায্য চাইল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না।
কিছুক্ষণ পর মেহেদী নামের এক ছেলে ইন্টারভিউ দেওয়ার জন্য আসল, বৃদ্ধ লোক মেহেদীর কাছে সাহায্য চাইল, মেহেদী সাথে সাথে বৃদ্ধ লোকটির বস্তা নিজের মাথায় নিয়ে উপরে উঠিয়ে দিল।
সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছে, ইন্টারভিউ শুরু হবে এমন সময়, ঐ বৃদ্ধ লোকটি ফ্লোরে পড়ে যায়, ইন্টারভিউ দিতে আসা কেউ বৃদ্ধ লোকটির সাহায্যে এগিয়ে আসল না, কারণ বৃদ্ধ লোকটির শরীর এবং জামা কাপড় অনেক ময়লা যুক্ত ছিল।
মেহেদী আবারও বৃদ্ধ লোকটির সাহায্যে এগিয়ে আসে, বৃদ্ধ লোকটির মুখে পানি দেয়, তার হাত ধরে বসিয়ে দেয়। মেহেদী বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? লোকটি বলে, আমি এখন ঠিক আছি।
ইন্টারভিউ শুরু হয় একে একে সবাইকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। সবার ইন্টারভিউ শেষ হয়, এবার ঘোষণা করা হয়, ইন্টারভিউ এর ফলাফল এখনই দেওয়া হবে।
কিছুক্ষণ পর বস বাহিরে আসেন, বসকে দেখে সবাই সম্মান করতে লাগল। এবার বস বলতে থাকেন, আপনাদের সবারই শিক্ষাগত যোগ্যতা আছে, এবং সেই অনুযায়ী সবাই চাকরিটা পাওয়ার যোগ্য, কিন্তু আপনাদের কারো মাঝে মানবিক যোগ্যতা নাই।
আমি আমার কোম্পানির জন্য এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে মানবিক যোগ্যতা আছে, যে মানুষের উপকার করে, যার মধ্যে কোন অহংকার নাই, যে আমার এই কোম্পানির সব কর্মচারীদের সম্মান করবে। আর এমন লোক আমি পেয়ে গেছি, তিনি হলেন, মেহেদী সাহেব।
বস আরো বলতে থাকেন, যে বৃদ্ধ লোকটি নিচে থেকে বস্তা উঠানোর কাজে আপনাদের থেকে সাহায্য চেয়েছেন, এবং উপরে উঠে অসুস্থ হয়ে পরেছেন, তিনি আমার বাবা। আমি আপনাদের পরীক্ষা করার জন্য তাকে ব্যবহার করছি।
মেহেদী অনেক খুশি হয় এবং বসের সাথে হাত মিলান। বৃদ্ধ লোকটির পায়ে সালাম করে বলতে থাকেন, চাচা আমার জন্য দোয়া করবেন, আমি যেন একম ভাবেই এই কোম্পানির এবং সমস্ত মানুষের উপকার করতে পারি।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
Bismillahir Rahmanir Rahim
We all finish our studies and go for job interviews. Through this interview we get jobs in government or any company. At present it is very difficult to get a government job. This is why most people give company job interviews. And tries to get a job with the company.
Today I will share with you about an amazing interview.
An announcement was made to hire a GM in one of the companies, and many applied for the job. Set a date for the job interview.
On the day of the interview, the boss of the company used a procedure, the interview was arranged on the second floor of the company and his father was brought downstairs with a sack.
Everyone started coming before the interview started. At first the old man, who was running downstairs, asked for help to lift the sack, but the man did not help him. .
After a while, a boy named Mehdi came to give the interview, the old man asked Mehdi for help, Mehdi immediately lifted the old man's sack on his head.
Everyone is waiting for the interview, just in time for the interview to start, the old man fell on the floor, no one came to help the old man, because the old man's body and clothes were very dirty.
Mehdi again comes forward with the help of the old man, puts water in the old man's mouth, holds his hand and puts him down. Mehdi asks the old man, how are you feeling now? The guy says I'm fine now.
The interview starts and one by one everyone is called for the interview. Everyone's interview is over, this time it was announced, the result of the interview will be given now.
After a while the boss came out, everyone started respecting the boss. Now the boss keeps saying, you all have educational qualifications, and accordingly everyone deserves the job, but none of you have human qualifications.
I was looking for someone for my company who has human qualities, who benefits people, who has no arrogance, who will respect all the employees of my company. And I have found such a person, he is, Mr. Mehedi.
The boss goes on to say that the old man who asked you for help in lifting the sack from below, and got sick on the top, is my father. I am using him to test you.
Mehdi is very happy and shakes hands with the boss. He saluted the old man's feet and said, "Uncle, pray for me so that I can benefit this company and all the people in one way or another."
Thanks everyone for reading my post.

