গত পরশুদিন গিয়েছিলাম ভাইয়ার বাসায় সেখানে যাওয়ার পর অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে কোন পোস্ট করতে পারিনি। সেখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল ভাতিজার জন্মদিন ছিল এজন্যই গিয়েছিলাম। এ কারণে আপনাদের মাঝে নিয়মিত পোস্ট করা থেকে বিরত থেকেছি অনেকদিন। যার কারনেই এখন থেকে চেষ্টা করছি রেগুলার আপনাদের সাথে থাকার জন্য।
আজকের লেখাটি লিখব ভাতিজার জন্মদিন কে উল্লেখ করে। সেখানে কি করলাম আমি কি জন্য গিয়েছিলাম। সেই বিষয়গুলো আমি আজকে উল্লেখ করব এখানে। অনেক আনন্দের সময় গুলো কেটেছে আমার। এমন আনন্দ কোন সময় আমি উপভোগ করিনি সেই আনন্দগুলা আমি আপনাদের মাঝে হুশিয়ার করতে চাই।ভাতিজার জন্মদিনে সবাই এসেছিল আমিও গিয়েছিলাম এবং আমার ৫০০ থেকে আরো দুইজন ফুফাতো ভাই এসেছিল।
মোটামুটি অনেকজন এসেছিল সেই জায়গায়। তাহার জন্যই আমি চলে গিয়েছিলাম। আমাকে বাড়ি থেকে অনেকটা বলতে ছিল যেন আমি খুবই তাড়াতাড়ি সেখানে চলে যাই। এজন্য আমার ভাবি এবং অনেকেই আমাকে বারবার ফোন দিতে ছিল যাতে করে আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে উপস্থিত হই। কারণ তারা সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমারও ভালো লেগেছে কারণ তাদের একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছে তার জন্য।
মোটামুটি অনেক বছর পর সবাই একসাথে হয়েছিলাম এজন্য অনেক আনন্দ আরও বেড়ে গিয়েছিল কারণ ভাইয়া অনেক বছর যাবত আলাদা হয়ে গিয়েছে কিন্তু আলাদা হওয়ার পরেও চলে এসেছে এইবার ভাতিজার অনুষ্ঠানের জন্য কারণ সে ভাতিজা হওয়ার পর থেকে কখনো আসেনি এই জন্য এবার এসে ভাতিজাকে ভালোভাবে দেখে গেল। এভাবেই ভাইয়ার বাসায় সময় গুলো কাটলো এবং আস্তে আস্তে সময় গুলো পার করে চলে আসলাম আবার মাদ্রাসায়।


