পিতা মাতার খেদমত

mahmud50

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, সম্মানিত বন্ধুগণ আশাকরি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি,

আজকের আলোচ্য বিষয়: পিতা মাতার খেদমত সম্পর্কে। এই বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ,

সম্মানিত সাথী ও বন্ধুগণ!! আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারব. আমরা যে দুনিয়াতে এসেছি, কি করতেছি, এসেছি আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি. এবিষয়ে এর দিকে লক্ষ করলে আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে কেন এসেছি এবং দুনিয়াতে এসে কি করছি.

 

আজকে ওই বিষয়ের দিকে যাব না আজকে আলোচনা করব পিতা মাতার খেদমত সম্পর্কে। পিতা মাতার খেদমত,পিতা মাতার খেদমত করা এটি অনেক বড় একটি আল্লাহ রাব্বুল আলামীনের নেয়ামত, যারা পিতা-মাতাকে দুনিয়াতে জীবিত অবস্থায় পেল, কিন্তু তার খেদমত করল না পিতা-মাতার ধারা নিজে জান্নাতে রাস্তা জানাতে পারলো না তার মতো হতভাগা কেউ নেই। আমরাতো পিতা-মাতাকে বর্তমান সমাজে একটি বোঝা মনে করি,

 

পিতা মাতা যখন বৃদ্ধ হয়, তখন আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি নিজেদের বাড়িতে রাখিনা, পিতা-মাতা তো এখন বৃদ্ধ হয়ে গেছে। তাদেরকে আমরা বাড়িতে রাখি না বরং তাদেরকে আমরা বিদ্বাশ্রমের রেখে আসি, এটা মনে করে যে পিতা-মাতা বৃদ্ধাশ্রমে থাকলেই ভালো থাকবে। সুপ্রিয় ভাই ও বন্ধু আপনার ধারণা একদমই ভুল, পিতা মাতা আপনার জন্য এত কষ্ট করেছে, দুনিয়াতে নিজের সুখ দুখ সব বিলিয়ে দিয়েছে।

 

আজ আপনি নিজের সুখের কথা ভেবে তাদেরকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, কিন্তু তারা তো আপনাকে কখনো ফেলে দেয় নি আপনার সুখের জন্য তারা নিজেদের সুখগুলোকে বিলিয়ে দিয়েছে। কখনো নিজের সুখের কথা ভাবেনি পিতা মাতা, সবসময় এটাই ভেবেছে আমার সন্তানের সুখ হলে আমার সুখ হবে। আপনার পিতা মাতা এটা ভাত্ত যে সন্তান দিয়ে কি হবে। নিজে সুখ-শান্তিতে থাকি, আপনি হয়তো বা তাহলে এত উচ্চ পর্যায়ে আসতে পারতেন না।

 

আপনি যে আজকে এই উচ্চ পর্যায়ে আছেন? অনেক বড় নামিদামি চাকরি-বাকরি করছেন? কার মাধ্যমে আপনি দুনিয়ায় এসেছেন কে আপনাকে লালন-পালন করে এত বড় বানিয়েছেন? এত বড় শিক্ষিত হিসেবে আপনাকে গড়ে তুলেছেন? আজ আপনি তার কথা ভুলে শুধু নিজের কথাই চিন্তা করলেন? এটাই কি ছিল আপনার জন্য উচিত, আপনার পিতা মাতা নিঃস্বার্থভাবে আপনাকে বড় করলো নিজের সুখ শান্তি বিলিয়ে দিয়ে আপনার জন্য সবকিছু করল.

 

আজ আপনি তাদেরকে আপনার সুখের জন্য শান্তির জন্য আপনার স্ত্রীর কথা শুনে বা অন্য কারো কথা শুনে রেখে আসলেন বৃদ্ধাশ্রম, এখন বৃদ্ধাশ্রমে রাখার জন্য আপনার পিতা-মাতার দোষ ছিল এতোটুকুই, আপনাকে কষ্ট করে অনেক কষ্ট সহ্য করে অনেক দুঃখের মাঝেও আপনাকে নিয়ে সে অনেক কষ্টে জীবন যাপন করেছেন, আপনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন? এটাই ছিল আপনার পিতা-মাতার একমাত্র দোষ। একারণেই প্রিয় ভাই ও বন্ধু আমরা একটু লক্ষ্য করি।

 

আমরা যাদের মাধ্যমে দুনিয়ায় আসলাম। পিতা-মাতা না থাকলে হয়তো বা আমরা দুনিয়ায় আসতে পারতাম না। তাদের কথা একটু কি চিন্তা করবো না? তাদের কথায় আমাদের সর্বদাই ভাবা দরকার. কারণ আজ যদি আমার পিতামাতা না থাকতো তাহলে হয়তোবা আমি এত উচ্চ পর্যায়ে আসতে পারতাম না। এই কথাটি সর্বদাই আমাদের মাথায় স্মরণ রাখতে হবে। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। সব সময় তাদের মহব্বতের সম্মানের চোখে দেখতে হবে।

 

আমার পিতামাতা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এত উচ্চপর্যায়ে শিক্ষিত বানিয়েছেন। আমার কাছে কোনদিন কোনোকিছু চাইনি? তিনি শুধু এতোটুকুই চেয়েছিল আমার ছেলে একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হবে. এবং আমার সুনাম হবে।সবাই বলবে অমুকের ছেলে অমুক অনেক উচ্চশিক্ষায় অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রী লাভ করেছে। এতোটুকুই চেয়েছিল আমার পিতামাতা আমার কাছে। তারা তো চাইনি যে আমার সন্তান আমাকে একদিন অনেক ইনকাম করে অনেক টাকা দিবে।

 

সে টাকা দিয়ে আমি সুখ শান্তিতে জীবন যাপন করব।এটা কখনো চাইনি আমার পিতামাতা কখনো আমার কাছে, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কেমন নেমকহারাম, আমরা নিজের পিতা-মাতাকে ভুলে যাই অন্য একজন স্ত্রীর কারণে।ভুলে যাই সেই পিতা মাতাকে যে পিতামাতা আমাকে এত বড় করল এত উচ্চশিক্ষিত করল। কিন্তু আমাদেরকে উচিত ছিল সেই পিতা-মাতাকে ভুলে যাওয়া।

 

বলি প্রিয় বন্ধু ও ভাই সময় থাকতে আমরা সংশোধনঃ হয়ে যাই। এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। অন্যথায় যদি পিতা মাতা একবার যদি বরদোয়া দিয়ে দেয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। তখন কিন্তু আর বাচার কোন রাস্তা নেই। তাই চলুন সময় থাকতে সংশোধন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম।

Comments