বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, মনিত সাথী ও বন্ধুগণ আশাকরি সকলে ভালো আছে, আমিও ভালো আছি, আল্লাহর রহমতে
আজকে আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো: দুনিয়ার পিছনে কেন ছুটছি? দুনিয়া আমাকে কি দিবে।
এ বিষয়টির উপর কিঞ্চিত পরিমানও আলোচনা করব ইনশাল্লাহ,
আমরা সকলেই দুনিয়ার অনেক সুখ শান্তি অনুভব করি, কিন্তু আমরা কখনো কি এটা ভেবেছি,আমরা যে এই দুনিয়ার এত সুখ শান্তি অনুভব করতেছি কোথা থেকে আসে এই দুনিয়ার সুখ শান্তি। নিজের বিবেক কে নিজের মনকে প্রশ্ন করেছেন? তা কেন করবেন কারণ দুনিয়াতে এসেছেন বসবাস করছেন আমার সময় শেষ হলে চলে যাবেন এটাই দুনিয়ার নিয়ম এখানে তো চিন্তা করার কোন দরকার নেই.
এই হলো আমাদের নিয়ম। কখনো আমরা চিন্তা করিলাম দুনিয়াতে আমরা কি জন্য এসেছি কি করতেছি কোথায় যাব, এই চিন্তা আমরা কেউ করিনা, আমরা কি জন্য এসেছি এই বিলাসবহুল দুনিয়াতে, কখনো এটা ভাবি না যে আমার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চিরতরে। সকলে শুধু এই চিন্তাই করতে থাকি যে দুনিয়াতে আমি একটি বড় অট্টালিকা বানাবো অনেক ধন-সম্পদ হবে আমার। ধরনের চিন্তা চেতনা গুলোই আমাদের মাঝে বেশি হয়ে থাকে,
কেউ কখনো ভাবি না যে দুনিয়া আমাদেরকে কি দিয়েছে, আমিতো দুনিয়াকে অনেক কিছু দিলাম। দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে দিলাম। যৌবন তাকে শেষ করে দিলাম। কিন্তু দুনিয়া আমাকে এমন একটি জিনিস দান করল, আমাকে বার্ধক্য দান করল, দুনিয়া আমাকে বৃদ্ধ বানিয়ে দিল, যে সময় এমন এক অবস্থায় আমাকে উপনীত করল এই দুনিয়া। আমি নিজের ইচ্ছা স্বাধীন কোন কাজ করতে পারিনা। উঠলে বসতে পারি না বসলে উঠতে পারিনা। এমন এক বার্ধক্য দান করল আমাকে এই দুনিয়া।
দুনিয়ার জন্য আমি এত কিছু করলাম। কিন্তু দুনিয়া আমার সাথে বেইমানি করল। তুমি আমার সাথে এমন এক বেইমানি করল, দুনিয়াকে কতকিছু দিলাম দুনিয়াকে কত মহব্বত করতাম। কিন্তু দুনিয়া আমাকে পদে পদে শুধু লাথি মারলো। কিছু দিলো না শুধু আমার সাথে বেইমানি করল এই দুনিয়া। আমি দুনিয়ার জন্য এত কিছু করেছি, টাকাপয়সা ব্যাংক ব্যালেন্স সবই করেছি কিন্তু তাতে আমার কোনো কাজে আসেনি।
কারণ দুনিয়া আমাকে দিয়েছে ধোকা, দুনিয়া আমাকে এমন ধোঁকা দিয়েছে ঢোকার কথা মনে পড়লে আমার চোখে অশ্রু ঝরে পড়ে। আমি দুনিয়ার জন্য এত কিছু করলাম। বদ উনি আমাকে ধোকা দিল। এইজন্যই প্রিয় ভাই বলি একটি কথা দুনিয়াকে আপনি বেশি ভালোবাসবেন না। কারণ দুনিয়াকে আপনি যতই ভালোবাসবেন, কিন্তু আপনাকে একটুও ভালোবাসবে না। এই বেইমান দুনিয়া। শুধু আপনি আফসোস করতে থাকবেন কিন্তু কোন লাভ হবে না।
প্রিয় ভাই ও বন্ধুগণ!!! তাই দুনিয়ার সাথে চলতে ফিরতে আপনি আখেরাতের প্রস্তুতকৃত সামান্য প্রস্তুত করতে থাকুন. দুনিয়া আপনাকে ধোঁকা দিবে তাই আপনি আপনার চিরস্থায়ী জায়গা. প্রস্তুত করুন তাহলেই আপনি লাভবান হতে পারবেন.এত ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কোন কাজ করতে পারবেন না আপনি ওই সময়. প্রিয় বন্ধু সময় থাকতে সংশোধন হয়ে যায়.। রাব্বুল আলামিন আমাদের ইহার উপর আমল করার তৌফিক দান করুন।


