বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,সম্মানিত বন্ধুগণ আশাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হল: প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে,আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ
প্রকৃতির সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দান করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। পৃথিবীর মধ্যে অনেক দেশ রয়েছে যার মধ্যে প্রকৃতির সৌন্দর্য নেই তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারে না। আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি। প্রকৃতির সৌন্দর্য তা আমরা উপভোগ করতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামীন অশেষ মেহেরবানি করে নেয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন।
এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার।এই জন্য বলি প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিয়েই বলি আলহামদুলিল্লাহ, এই নিয়ামত আমরা উপভোগ করি কারণ প্রত্যেকটা জিনিস আমাদের জন্য ফায়দা জনক। প্রকৃতির সৌন্দর্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সবুজ শ্যামল দৃশ্য দেখতে পাবো। সবুজ শ্যামল দৃশ্য দেখার দ্বারা আমাদের অনেক ধরনের রোগ বালাই দূর হয়ে যায়। শরীর সবসময় সুস্থ থাকে। অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পায় প্রকৃতির কিছু আবহাওয়ার কারণে।
কারণ প্রকৃতির নিয়ম মত পূর্ণ আবহাওয়া যখন আমাদের গায়ে স্পর্শ করে তখন অনেক ধরনের খারাপ রোগ বলা আছে যেগুলো আমাদেরকে সহজে স্পর্শ করতে পারে না।এটাই হলো মহান রব্বুল আলামীনের একটি মহান নেয়ামত এই প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে দান করেছেন। কারণ এই প্রকৃতির সৌন্দর্য যদি আমরা না পেতাম তাহলে এই ধরনের বড় বড় রোগ থেকে হয়তোবা আমরা মুক্তি পেতাম না।কারণ আমরা লক্ষ্য করে দেখি আমাদের দেশের অধিকাংশ মানুষ সুস্থ সবল। তারা নিজের কাজ নিজে করে নিজে নিজের কর্ম করে খাই কারো কাছে হাত পাতে শরীর সুস্থ্য ও এমন খুব কমই দেখা যায়।
প্রকৃতির সৌন্দর্যের জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে সে করণীয় বিষয়গুলো হলো, প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের প্রথমত পরিবেশটাকে সুন্দর ভাবে করতে হবে। কারণ পরিবেশটা যদি সুন্দর থাকে তাহলে প্রকৃতির সৌন্দর্য আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকবে। আর যদি আমাদের পরিবেশটাই উশৃংখল বিশৃংখল থাকে তাহলে প্রকৃতির সৌন্দর্য দিনদিন বিলুপ্ত হয়ে যাবে।নিজেদের পরিবেশটাকে সুন্দরভাবে বেষ্টন করতে হবে।
এই জন্য আমরা সকলে আমাদের পরিবেশের দিকে লক্ষ্য রাখবো যেন কোনোভাবেই আমাদের পরিবেশ উশৃংখল বিশৃংখল না হয়। তাহলে আমরা দেখতে পাব আস্তে আস্তে আমাদের প্রকৃতির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যাবে ইনশাল্লাহ,সম্মানিত বন্ধুগণ এই বলে আমি আজকের লেখা শেষ করছি সকলে ভাল থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম।


