সকলকে আমার তরফ থেকে আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আজ সকাল বেলায় আমাদের এক ব্যাচ সিনিয়র ভাইদের সাথে একটি ফুটবল ম্যাচ খেলা ছিল। ম্যাচ টিতে আমরা 8-2 গোলে জিতে গেছি।
সিনিয়র বড় ভাইরা আমাদেরকে ম্যাচের আগে অনেক কটু কথা বলেছিল। ভেবেছিল আমাদের সাথে তারা জিতে যাবে। কিন্তু হারার পর সিনিয়র বড় ভাইদের মুখগুলো দেখার মত ছিল। তারা ম্যাচ টি হারার পর আমাদের খেলা দেখে খুশি হয়ে আমাদেরকে সেভেন আপ কিনে খাওয়ায়। আমরা ভাবতেও পারিনি এত বড় ব্যবধানে ম্যাচটি জিতে যাব।
মাঠে নামার আাগে আমরা অনেক প্ল্যান করে নামি এবং ম্যাচটির আগের দিন রাতের বেলায় আমরা সব বন্ধুরা মিলে একত্রিত হয়ে সবাই প্ল্যান করি কিভাবে আক্রমণ করলে তারা আমাদের আক্রমণ গুলো কে আটকাতে ব্যর্থ হবে।
দিন টি ছিল ১৮ এ আগস্ট। সিনিয়র বড় ভাইয়েরা আমাদের অনেক আক্রমণ করেছে কিন্তু আমাদের গুলি এবং আমাদের ডিফেন্স এতই ভালো ছিল যে তারা প্রত্যেকটা আক্রমণে ব্যর্থ হয়ে যায়। খেলার বেশি ভাগ সময় বল আমাদের পায়ে ছিল। আমাদের দুইজন ডিফেন্ডারকে দেখে তাদের দলের মানে সিনিয়র বড় ভাইদের দলের স্ট্রাইকার ভয় পেয়েছিল। তার কারণ আমাদের ওই দুইজন ডিফেন্ডারকে দেখতে পুরাই দানবের মত ছিল।
একটি ফুটবল ম্যাচের কম বেশি ফাউল হবে এটাই স্বাভাবিক। ম্যাচ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই প্রথম গোলটি আমরা খেয়েছিলাম। গুলটি খাওয়ার পর আমাদের গেম প্লেন টি হালকা চেঞ্জ করেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের দলের স্ট্রাইকার দুটি গোল করে। আামাদের বড় ভাইরা দুইটা গোল খাওয়ার পর আমাদেরকে ফাউল করা শুরু করে। তাদের ফাউল করা দেখে আমাদের প্লেয়াররা অনেক রাগান্বিত হয়ে যায়। আমাদের রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু আমাদের দলের ক্যাপ্টেন খুবই বুদ্ধিমান ছিল। ক্যাপ্টেন আমাদেরকে বলে মাথা ঠান্ডা রেখে বল পাস দিয়ে খেলো। ক্যাপ্টেনের কথা শুনে আমাদের দলের সবাই পাস দিয়ে দিয়ে খেলা শুরু করলো। সিনিয়র ভাইদের দলের প্লেয়ার আমাদের কাছে আসলেই আমরা বল আমাদের প্লেয়ারদের কাছে নিজের প্লেয়ারদের কাছে দিয়ে দিতাম তাই তারা আমাদের পায়ের কাছে আসতে পারত না। ক্যাপ্টেন বলেছিল যে যত বেশি মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে সে তত বেশি ভালো খেলবে। আমাদের দলের প্লেয়ার যে স্ট্রাইকার ছিল সে একাই চার গোল করেছিল।
খেলাটির আয়োজন করা হয়েছিল আমাদের কলেজ মাঠ প্রাঙ্গনে। সেখানে আমাদের দলের 11 টি প্লেয়ার এবং আমাদের সিনিয়র বড় ভাইদের 11 টি প্লেয়ার কে নামানো হয়েছিল। দুই দলের মোট 22 জন প্লেয়ার আমরা খেলেছিলাম। 30 মিনিট করে মোট একঘন্টা অর্থাৎ 60 মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম তিরিশ মিনিটে আমরা এক গোল খেয়েছিলাম এবং চার গোল দিয়েছিলাম। পরে 30 মিনিটের প্রথম তিন মাস আমাদের গোলপোস্টের ডি-বক্সে আমাদের একজন বিগি বল আটকানোর জন্য ফলের মধ্যে কিক করলে সিনিয়র ভাইদের দলের স্ট্রাইকারের পায়ে গিয়ে লাগে। তখন সিনিয়র ভাইরা ফাউল আবেদন করে এবং তারা পেনাল্টি কিক করতে চায়। আমরা তাদের সাথে কথা না বাড়িয়ে তাদের কথা মেনে নেই। পেনাল্টি করার সময় ওই ভাইদের বড় ভাইদের অর্থাৎ সিনিয়র ভাইদের দলের যিনি সবথেকে ভালো কি দেন তাকে দিয়ে কি করায় জনগোষ্ঠী তারা সিওর নিতে পারে। ভাইদের দলের যিনি পেনাল্টি কিক করে তিনি খুব বুদ্ধিমত্তার সাথে একটি সুন্দর কি করে এবং তারা আমাদেরকে গোল দিয়ে ফেলে অর্থাৎ ম্যাচের গোলটি হয়েছিল তখন ওইসময় 1-5। তারপর আমরা আবার মাথা ঠান্ডা করে খেলা শুরু করলাম এবং পরে আ��ও তিনটি গোল করি। আমাদের দলের দুইজন হ্যাটট্রিক গোল করে একজন মোট চারটি আরেকজন তিনটি। আমি হ্যাটট্রিক করেছিলাম মোট তিনটি গোল করেছিলাম। দিয়ে যখন আর দুই মিনিট বাকি তখন আমাদের একজন বেগী আমাদের গোলপোস্টের থেকে একটি কি করে একদম গিয়ে তাদের গোলপোস্টে গিয়ে গোল হয়ে যায়।
এভাবে মোট 8-2 গোলে আমরা জিতে যাই।
ম্যাচটি আমরা সবাই উপভোগ করেছি।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)