সড়ক দুর্ঘটনা

M
mahadi

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে। আজ আমি সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু কথা বলব। 

প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই সড়ক দুর্ঘটনায়। গাড়ি চালকের কিছু ভুলের কারণে আজ যাত্রী  দের এত সমস্যায় ভুগতে হচ্ছে। অতিরিক্ত জোরে গাড়ি চালানোর কারণে বেশির ভাগ দূর্ঘটনা হয়ে থাকে।   আবার গাড়ি চালক ফোনে কথা বলতে গিয়ে গাড়ি চালায় এই সময় তার মনোযোগ নষ্ট  হওয়ার কারণে   দুর্ঘটনার স্বীকার কর। আমাদের দেশে  অর্থাৎ বাংলাদেশ সব থেকে বেশি মোটর সাইকেল এক্সিডেন্ট হয়ে থাকে। তার কারণ বাংলাদেশের যুবকরা বেশির মোটরসাইকেল ব্যবহার করে। আর যুবক বয়সে বেশির ভাগ যুবকরাই অনেক গতিতে মোটর সাইকেল চালায়। সরকারি নিয়মে অর্থাৎ সরকারের আইন থেকে যেখানে 30 থেকে 40 এর বেশি গতিতে মোটর সাইকেল চালানো নিষেধ আজ সেখানে বর্তমান যুবকরা 80 থেকে 90 গতিতে মোটর সাইকেল চালিয়ে থাকে। শুধু কি মোটরসাইকেল এক্সিডেন্ট হয়? দেশের বিভিন্ন জায়গায় রোজ কত গাড়ি কত নানানভাবে ইন এক্সিডেন্ট করছে। সব এক্সিডেন্টের খবরই আর খবর পত্রিকায় দেখায় না। গ্রামেগঞ্জে বিশেষ করে আজকাল অটো বা অটোরিকশা চলছে। গ্রামের রাস্তা পাশে ছোট হওয়ার কারণে দুটি অটো বা অটোরিক্সা ভালোভাবে যেতে পারে একটি আরেকটির ওভারটেক করতে গেলেই দুর্ঘটনার শিকার হতে হয়। তাছাড়া গ্রামে গঞ্জে হাঁস-মুরগি বা ছাগল গরু এসব কারণে রাস্তায় বেশি দুর্ঘটনার শিকার হতে হয়।  মুরগি গরু ছাগল এগুলো রাস্তায় থাকলে সহজে রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না এরা যেখানেই থাকি সেখানেই দাঁড়িয়ে থাকে। এই জীবজন্তু গাড়ি দেখে  সহজে রাস্তা থেকে দূরে যায় না। 

সুধুকি গ্রামে-গঞ্জেও আজ কাল বিশ্ব রোডের অনেক বড় বড় এক্সিডেন্ট হচ্ছে।  তার কারণ একটি গাড়ি আরেকটি ওভারটেক করতে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়। আবার রেল ক্রসিংয়ের সময় সিগন্যাল না দেখেই চালক তার গাড়ি সামনের দিকে নিয়ে এগিয়ে যেতে থাকে অন্যদিকে রেল এসে  গাড়িকে ধাক্কা মেরে দেয়। বিশেষ করে শীতের মধ্যে সবথেকে বেশি গাড়ি এক্সিডেন্ট হয়ে থাকে। তার কারণ শীতের মধ্যে রাত্রে বা দিনের বেলায় কুয়াশা থাকলে সামনে কি আছে তা দেখা খুবই মুশকিল এবং গাড়ির সামনের সাম্নের কাছে কুয়াশায় পিচ্ছিল হয়ে যায় এজন্য দেখা যায়না ভাল ভাবে। এজন্য শীতের মধ্যে সবসময় গাড়ির সামনের হেডলাইট অন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে গন্তব্যস্থলে যেতে হয়।

আজ উন্নত দেশগুলোতে এক্সিডেন্টের অর্থাৎ সব দুর্ঘটনার কথা খুব কম শোনা যায়। তার বিশেষ কারণ হচ্ছে বিদেশের অর্থাৎ ওই উন্নত রাষ্ট্রের নাগরিক তা জনগণ খুবই সচেতন এবং তাদের আইন-শৃঙ্খলা অনেক সুন্দর সবাই তাদের আইন-শৃঙ্খলা কে শ্রদ্ধা রেখে তারা তাদের গাড়ি চালিয়ে যায়। আমাদের দেশের মতো তাদের দেশে বা অন্য রাষ্ট্রে পুলিশ নিয়োগ করে চেক  পোস্ট বানানো হয় না। গুলোতেই ট্রাফিক সিগন্যাল সবাই মেনে চলে এজন্যই তাদের দেশে দুর্ঘটনা খুবই কম হয়। 

এই দেশের নাগরিক  অর্থাৎ জনগণ সচেতন হলেই এসব দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তানাহলে হাজার চেষ্টা করলেও এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব না। আর সবাই যদি আমাদের দেশের ট্রাফিক সিগন্যাল গুলো মেনে চলে না ট্রাফিক আইন গুলো মেনে চলে তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)