আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক ভাই বোনেরা কি অবস্থা সবার কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি বিষয়গুলো আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
# সময়ের সাথে নিজেকে বদলে দিন জীবনটা সুন্দর হয়ে যাবে
হ্যাঁ বন্ধুরা এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদিও শব্দটা খুবই ছোট কিন্তু এর বিশ্লেষণ করতে গেলে বিষয়টা কিন্তু অনেক বড় বারবার চিন্তা করেও আমরা ঘুরে ফিরে এক জায়গায় এসেই আবদ্ধ হয়ে যাই সময় কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজের গতিতে অতিবাহিত হতে থাকে।
ঠিক তেমনি মানুষের জীবনটাও এমন মানুষ চাইলেই তার জীবনকে নিজের গতিতে চালাতে পারে না সময়ের গতিতে আল্লাহ তায়ালা যেমন চায় ঠিক তেমনি আমাদের জীবনটা চলতে থাকে কিন্তু আমরা যদি এই সময়ের ব্যবধানে নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারি তাহলে হয়তোবা আমাদের জীবনটা আরো সুন্দর হবে।
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay
কি ভাবছেন আমি এত বড় বড় কথা বলছি আমি কেন নিজের জীবন পরিবর্তন করছি না হয়তোবা এমন কিছুই চিন্তা করছেন আপনি কিন্তু আপনি কি জানেন আমিও চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার জন্য আমি চেষ্টা করছি নতুন কিছু করার জন্য আমি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে আমি ঠিক কতটা এগিয়ে যেতে পারবো সেটা নির্ভর করে একমাত্র আমার কঠোর পরিশ্রমের দ্বারা।
আপনি কতদূর এগিয়ে যেতে পারবেন সে বিষয়টা নির্ভর করবে আপনার কাজের উপর আপনাকে পরিবর্তন হতে হবে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে মানুষ আপনা আপনিই জীবন সুন্দর করতে পারে না একটু চেষ্টা আর কঠোর পরিশ্রম নিজেকে পরিবর্তন করার মাধ্যমেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে।
সময় জিনিসটা যেমন খুব ছোট্ট একটা শব্দ তেমনি বিশ্বাস খুবই ছোট্ট একটা শব্দ সততা তার চেয়েও আরো কঠিন একটা শব্দ এই তিনটে জিনিসকে মিলিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন একটু একটু করে তাহলে কিন্তু আপনার জীবনের সফলতা নিশ্চিত তাই দূরত্ব বজায় রাখুন ওই সকল মানুষ থেকে যারা আপনাকে বিপদের সময় একা রেখে চলে গিয়েছিল আপনি ওই মানুষগুলোকে আপন করে নিন যারা আপনাকে বিপদের সময় হাত বাড়িয়ে তুলে নিয়েছিল।
সময়ের সাথে নিজেকে পরিবর্তন করুন কে কি বলেছে সেদিকে খেয়াল না রেখে কে আপনাকে কতটা সাহায্য করেছে সেটা মনে রাখুন দেখবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে।
এই ছিল আমার আজকের বিষয় জানিনা আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি তবে যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


