সি ++ প্রোগ্রামিং সম্পর্কিত কিছু তথ্য

K

অনেক আগে বিশেষ করে ৮০ বা ৯০ দশকের বেশিরভাগ সফটওয়্যার ডেভলপাররা যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করত তা হল সি। এইটা বের হওয়ার পর এখন পর্যন্ত আপেল কিংবা ম্যাক ও এস, উইন্ডোজ, লিনাক্স থেকে শুরু করে এসব অপারেটিং সিস্টেম সি দিয়ে লেখা।

উৎস

সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ যেইটা দিয়ে আজ পর্যন্ত যতো বড়ো বড়ো সফটওয়্যার তৈরি করা হয়েছে তা আর কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় নি।বর্তমানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার ভিতরে সি++ একটি অন্যতম প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ১৯৮০ সালের সি ভাষাকে বর্ধিত করে এটি তৈরি করা হয় এটি যুক্তরাষ্ট্রের একটি ল্যাবে তৈরি করা হয় ল্যাবরেটরিটির নাম হচ্ছে বেল ল্যাবরেটরি। এবং মানুষের সামনে আত্মপ্রকাশ করে ১৯৮৩ সালে। 

মূলত সি প্রোগ্রামিং ভাষা এর সুবিধা জনক বৈশিষ্ট্য গুলো মিলিয়ে এবং তার বর্ধিত করে সি প্লাস প্লাস তৈরি করা হয়। এই ভাষা সময়ের সাথে ব্যাপক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটি একটি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ যেটাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর দুটো সংমিশ্রণে তৈরি করা।

 সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার শিল্পে ব্যাপক উন্নতি সাধন করেছে যেমন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিভাইস ড্রাইভার সফটওয়্যার সার্ভার ও ক্লাইন্ট এপ্লিকেশন ডেটা কম্প্রেশন নেটওয়ার্কিং ভাইরাস এন্টিভাইরাস এবং যেটার কথা না বললেই নয় সেটা গেমিং শিল্পের বহুল ব্যবহৃত লক্ষ্য করা যায়। সি প্লাস প্লাস অন্যান্য ল্যাংগুয়েজকে প্রভাবিত করে তার মধ্যে অন্যতম হচ্ছে জাভা প্রোগ্রামিং ‌। আমরা যে গুগল ক্রোম অ্যাপস ব্যাবহার করি সেইটার একটা বড় অংশে এই সি ++ ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়েছে।

পরিশেষে বলা যায় যে টেকনোলজি সেক্টরে সি ++ ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png