আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের বলবো আল্লাহর এক অপূর্ব নেয়ামতের কথা। যদিও আল্লাহ তার বান্দার জন্য কত কিছুই না বানিয়েছেন, তবুও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না।
আজকে আমি আপনার সাথে যে ছবিটি শেয়ার করলাম তা এর বাস্তব প্রমাণ। একটা কাঁঠাল গাছে এত কাঁঠাল কিভাবে ধরলো তা দেখলে মনে প্রশ্ন জাগে।
আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে, সবকিছুই আল্লাহর অসীম রহমত ছাড়া আর কিছুই নয়।
কাঁঠাল হল একটি রসালো ফল। এর মধ্যে অনেক গুনাগুন রয়েছে যা মানুষের জন্য খুবেই উপকারি। কাঁঠাল খেতেও বেশ মজাদার, কাঁঠাল আমাদের দেশের আদি ফল, তাই কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল বলা হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রিয় খাবার হল কাঁঠাল।
কাঁঠাল একটি গ্রীষ্মকালীন ফল। সাধারনত গ্রীষ্মকালের শেষ দিকে এই ফল পাকা শুরু হয় এবং বর্ষাকালের মাঝামাঝি পর্যন্ত এই ফল খাওয়া যায়।
খাওয়ার পাশাপাশি অনেকে এই ফল বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করে থাকে। সুতরাং আমরা বলতে পারি সবকিছুই আল্লাহ পাকের এক অপূর্ব সৃষ্টি।
তাই আসুন আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি।
ধন্যবাদ সবাইকে

