কবিতা

J
ঠিক যেদিন আমাদের দেখা হবে
সেদিন তোমার নরম দু’হাতে হাত রেখে কাটিয়ে দিবো
একটা পড়ন্ত বিকেল,
চোখের নিশানায় চোখ রেখে ঠাঁয় দাঁড়িয়ে শুধু দেখবো তোমায়।

তুমি নীরবতা ভেঙ্গে নদী দেখতে চাইবে
মৃদু স্বরে তোমার নাম ধরে ডাক দিবো-“অবুঝ মেয়ে রক্তাক্ত দু’চোখের গহীনে তাকাও,নদী দেখো!”
বিন্দু বিন্দু অশ্রু নোনা জলে গড়া নিশ্চল মৃত নদী।
তুমি নৌকা খু্ঁজবে খুব সম্ভব
পাল তোলা নৌকা!
আমি বলবো
“অতল জলে পাল তোলা নৌকাটা ডুবে গেছে।”
কথা ছিলো ভেসে যাবো দূর-বহুদূর আনন্দধারায়।
আমি বলবো,
“চলো নদীর তীরে বসে থাকবে কিছুক্ষণ।”
স্বচ্ছ জলে নাহয় তোমার-আমার প্রতিবিম্ব গড়বো;
পড়ন্ত বিকেল হারাতে দেখবো চোখের নীলিমায়;
গোধূলি বেলাকে নিঃস্ব শব্দে শূন্য হতে দেখবো তোমার গোলাপী অধরের আভায়।

Comments

সেরি প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আমরা বাংলাদেশী সবাই যাতে একসাথে যেকোন বিষয় আলোচনা বা কোন সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারি সেজন্য সেরি বাংলাদেশের ডিসকর্ড ও টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সেখানে আপনারা সেরি সম্পর্কিত যেকোন সাহায্য খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ। 

নিচের লিংকে ক্লিক করে সেরি বাংলাদেশের ডিসকর্ড ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। 

Join sereyBangladesh Discord server:- Join Discord
Join sereyBangladesh Telegram :- Join Telegram

Please would you stop spamming on users posts. You will not receive upvotes by doing this and it will lead to a downvote. 

ওয়াও

আপনার পোস্ট টি অন্য একটি সাইট থেকে নকল করা। দয়াকরে এভাবে প্লেজিয়ারিজম করবেন না।

 

এই লিংক থেকে থেকে কপি করেছেন।

 

Source.

nazim007
❤️❤️
like back please
monzur
good