মায়া নয় ছায়া নয় হতেম যদি কাজল নিত্য তাকে পারতাম ছুঁতে জীবন হত সফল। খুব চমৎকার। অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
এইমাত্র
ঠিক যেদিন আমাদের দেখা হবে
সেদিন তোমার নরম দু’হাতে হাত রেখে কাটিয়ে দিবো
একটা পড়ন্ত বিকেল,
চোখের নিশানায় চোখ রেখে ঠাঁয় দাঁড়িয়ে শুধু দেখবো তোমায়।
অতল জলে পাল তোলা নৌকাটা ডুবে গেছে।”
কথা ছিলো ভেসে যাবো দূর-বহুদূর আনন্দধারায়।
আমি বলবো,
“চলো নদীর তীরে বসে থাকবে কিছুক্ষণ।”
স্বচ্ছ জলে নাহয় তোমার-আমার প্রতিবিম্ব গড়বো;
পড়ন্ত বিকেল হারাতে দেখবো চোখের নীলিমায়;
গোধূলি বেলাকে নিঃস্ব শব্দে শূন্য হতে দেখবো তোমার গোলাপী অধরের আভায়

