বিকেলের দৃশ্য

J
বিকেল একটি দিনের শেষ হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। বিকেল আমাদের জানিয়ে দেয় যে, আজকের দিনটি শেষ। কারণ সকালের কর্মচঞ্চল দিনের পর বিকেলের আগমন ঘটে।

বিকেল আমাদের জীবনে ক্লান্তি নিয়ে আসে। হয়তো কেউ সারাদিন এর কাজের চাপের ক্লান্তি ফুটে উঠে আবার ঠিক কারো সারাদিন কোনো কাজ না করার আফসোস প্রতীয়মান হয়ে উঠে।

আমাদের জীবনটাও অনেকটা তেমন। অনেকেই সময়ের কাজ সময়ে করতে না পেরে পরবর্তীতে আফসোস করে আবার অনেকেই জীবনে সময়কে কাজে লাগিয়ে শেষ বিকেলে সফলতার তৃপ্তি নিয়ে বিদায় নিচ্চর।

মানুষের জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে কাজ করতে হয় প্রচুর। কিন্তু অনেকে সেই সময়কে কাজে না লাগিয়ে পরবর্তীতে হয় হুতাশ করে জীবন অতিবাহিত করে থাকে।

Comments