☀️পারকোলেটর টাইপের ম্যাগনেটিক সেপারেটর দ্বারা আয়রন দূর করার উপায় (The ironremoving method by percolated magnetic seperator):
বডি বা গ্লেজ স্লিপ থেকে আয়রণ দূর করার জন্য বেশির ভাগ ক্ষেত্রেই এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। পারকোলেটর টাইপের ম্যাগনেটিক সেপারেটরের পৃষ্ঠাদেশ ঢেউ খেলানো থাকে এবং এর উপর গার্ড লাগানো থাকে যার মধ্য দিয়ে স্লিপ গমনের সময় এর মধ্যে বিদ্যমান আয়রন কনিকা চুম্বকের সংস্পর্শে নিয়ে আসে। বর্তমানে যে সব পারকোলেটিং ম্যাগনেট পাওয়া যায় এদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও বহুল ব্যবহৃত আমেরিকার ফ্রানটজ ফেরোফিন্টার (Frantg ferro filter) । এটা অনেকটা গোলাকৃতির। বাজারে এর তিনটি মডেল প্রচলিত রয়েছে। এদের মধ্যে প্রথমটিতে স্লিপ অভিকর্ষীয় টানে নিচে পরে। দ্বিতীয়টিতে বল প্রয়োগের মাধ্যমে এর নিচের দিক থেকে স্লিপ উপরে উঠানো হয় এবং তৃতীয়টি একটি প্রাইপ লাইনের মধ্যে পুরাপুরিভাবে আবদ্ধ থাকে । স্লিপ একটি অতি সূক্ষ চুম্বকীয় স্ক্রীন এর মধ্যদিয়ে অতিক্রম করানো হয়। এতে স্লিপের যে কোন চুম্বক আকর্ষী কনিকা এর সংস্পর্শে আসলে আটকিয়ে যায় বা লেগে থাকে।
সিরামিক শিল্প কারখানায় প্রোডাকশন লাইনে উপরে উল্লেখিত তিনটি ম্যাগনেটের ব্যবহার পরিলক্ষিত হয়। এদের মধ্যে প্রথমে ইলেকট্রো ম্যাগনেট, তার পর স্থায়ী ম্যাগনেট যা পুলিশ ম্যানের মত কাজ করে। ইলেকট্রো ম্যাগনেটের উপর আয়রন কহিকা স্তর আকারে জমা হতে হতে যখন এর পুরুত্ব বেড়ে যায় তখন। এর আয়রণ আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। যার ফলে এর উপর দিয়ে গমনকারী স্লিপ থেকে আয়রণ কনিকা দূর হতে পারে না। তাই নির্দিষ্ট সময় পর পর ইলেকট্রোম্যাগনেট ধৌত করে আয়রণ দূর করে নিতে হয়। এইভাবে ম্যাগনেটের উপর দিয়ে গমনকারী স্লিপের আয়রণ দূর করার পরও যদি এতে কিছু আয়রণ থেকে যায়, তা এর পরে স্থাপিত স্থায়ী ম্যাগনেট কর্তৃক আকর্ষীত হয়। আয়রণ দূর করার প্রক্রিয়ায় সর্বশেষ চুম্বকটি স্থাপন করা হয় ফিন্টার প্রেসের প্রবেশ দ্বারে। যেটি স্লিপে বিদ্যমান অবশিষ্ট আয়রন কনিকা এবং এই প্রসেসিং প্রক্রিয়ায় ব্যবহৃত মেশিনারী থেকে ক্ষয় প্রাপ্ত আয়রন কনিকা দূর করে।
☀️আয়রণ দূর করার রাসায়নিক উপায় (Removing of iron by chemically):
ক্লে, বডি বা অন্যান্য কাঁচামাল থেকে রাসায়নিক উপায়ে আয়রণ দূর করা যায়। আয়রণ যখন ইহার সালফেট আকারে অবস্থান করে তখন কাঁচামালের সাথে প্রয়োজনীয় পরিমাণ পানি যোগ করে বাতাসের সংস্পর্শে রেখে দিলে পানি ও বাতাসের সংঙ্গে আয়রণ সালফাইডের বিক্রিয়া সংগঠিত হয়। এই বিক্রিয়ার ফলে আয়রনের দ্রব্যনীয় লবণ উৎপন্ন হয়। তবে ওয়েদারিং বা গরম পানি দ্বারাও পূর্বের ন্যায় বিক্রিয়া সংগঠিত হতে পারে। তবে এ জন্য অধিক সময়ের প্রয়োজন। এক্ষেত্রে ফ্লোকিউলেটিং এজেন্ট হিসাবে দ্রবণীয় লবণ যোগ করতে হয়। এই প্রক্রিয়ায় ও সকল আয়রণ অপদুত্র দূর করা যায় না। তবে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় ইহা পুরাপুরিভাবে দূর করা সম্ভব। এগুলো খুব ব্যয় বহুল হওয়ার কারণে শিল্প কারখানায় এদের ব্যবহার দেখা যায় না।
☀️ম্যাগনেট তৈরির ধাতু (Metal for magnet):
বর্তমানে ইলেকট্রোম্যাগনেটের সাথে স্থায়ী চুম্বকের ব্যবহার ও পরিলক্ষিত হয়। এরা নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, কপার ও আয়রনের সংকর ধাতু। এদের মধ্যে উল্লেখ যোগ্য হল অ্যালোমের (Alomax), অ্যালিকো (Alico), টিকোনাল (Ticonal) । এদের খুব শক্তিশালী ও স্থায়ী চুম্বকে রূপান্তরিত করা যায়।
My.NOT.3rd.Sub-ce_body_pe.P_114


