ভ্রমণ এবং একটি গাছ সম্পর্কে কিছু কথা

I
irob80

আসসালামুয়ালাইকুম 

 আমাদের ভ্রমণ

১২ জুন ২০২১ আমার ফ্যামিলিকে সহ আমরা সবাই আমার খালার বাসায় বেড়াতে আসছি।আমার খালার বাসা ঠাকুরগাঁও রাণীশংকৈল।সেখানে যাওয়ার পর আমরা শুনলাম বালিয়াডাঙ্গী একটা অনেক বড় গাছ হচ্ছে।১৪ ই জুন আমরা সেই গাছটি দেখার জন্য যাবো। ১৪ ই জুন আমড়া গাছকে দেখার জন্য সকাল ১১ টার দিকে বের হই ।আমার ফ্যামিলি সহ আমার খালারা সহ সবাই মিলে প্রায় ১৪ জন । দুইটা অটো নিয়ে আমরা সেই গাছটি দেখার জন্য যাচ্ছি।যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড বৃষ্টি তারপরও আমরা গাছটি দেখার জন্য আস্তে আস্তে এগোচ্ছি।রাণীশংকৈল থেকে বালিয়াডাঙ্গী দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার আমাদের ১ ঘন্টা ৩০মিনিট এর মতো সময় লাগবে।আমরা প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর সেখানে পৌঁছায়।আমাদের সবাইকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে।আমরা সবাই টিকিট কেটে ভিতরে ঢুকলাম ।

 

গাছ সম্পর্কে কিছু কথা,

 

ঢোকার পর আমি যেটা দেখলাম সেখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে।সো সেখানে যায় দেখি আমি যে সাইনবোর্ডে লেখা আছে । প্রাচীন সূর্যপুরী ঐতিহ্যবাহী আম গাছ ।তার বয়স আনুমানিক ২২০ বশর।

গ্রামের নাম: হরিণমারী নোয়াপাড়া।

 ডাকঘর: হরিণমারী হাট।

উপজেলা: বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও।

এই গাছটি এক একর বা দুই বিঘা জমি নিয়ে আসছে এই গাছটি অনেক বড় এবং এই গাছটি দেখার জন্য অনেক মানুষ সেখানে দেখতে আসছে।সেই গাছটিতে প্রচুর আম ধরে তারা আম বিক্রি করে আবার এদিক মানুষ সেই গাছটির দেখার জন্য যায় সেখান থেকেও তারা অনেক টাকা ইনকাম করে। গাছটি দেখে আমরা অনেক আনন্দ পেয়েছি ,গাছটি দেখতে অনেক বড় আমরা গাছটির উপরে উঠে ছবি তুলছি। গাছটি দেখা শেষ করে আমরা ওইখানে একটি হোটেলে গরুর মাংস এবং ভাজি দিয়ে ভাত খাই।

ছবিটি আমার ফোনের তোলা

গাছটি দেখে ফেরার পথে,

 

গাছটি দেখে ফেরার পথে আমার ছোট নানু বালিয়াডাঙ্গী উপজেলার জব করে আমরা তার বাসায় গেলাম যাওয়ার পর নানুর সঙ্গে কিছু কথা বলার পর আমরা তার বাসার ছাদে যাই যাওয়ার পর সেখানে দেখি অনেক গাছ। মেহেদি গাছ, আম‌ গাছ,লেবু গাছ এবং অনেক ফুলের গাছ লাগানো আছে । সেখান থেকে আসতে আমাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে যায়। আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়।আসার পরে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি।

 

ছবিটি আমার ফোনের তোলা

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)