দারিদ্রতা কস্টের এক অপর নাম।আমাদের দেশের বেশিরভাগ মানুষ দারিদ্রতাই ভুগছে।সমাজে দরিদ্র মানুষগন অবহেলিত। তাদের দেখবার কেউ নেই। আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। দুই বেলা খাবার জোগাড় করতে তাদের কতই না কষ্ট সহ্য করতে হয় । অনেকের ছোট বয়সে বাবা মা মারা যায় এই ছোট বয়সেই তারা এতিম হয়ে পড়ে। তাদের যেখানে বই নিয়ে পড়া লেখার করার কথা দারিদ্রতার কারণে তাদের করতে হয় চাকরি। তাই আমাদের দেশে শিশু শ্রম দিন দিন বাড়ছে। খাবারের জোগাড় করতে তারা বিভিন্ন জীবন ঝুঁকি নিচ্ছে।যে কাজ তাদের করার সামর্থ্য নেই সে কাজ করার জন্য তারা জীবন ঝুঁকি নিচ্ছে একমাত্র খাবার জোগাড় করতে।
যেমন আমার পাশের বাড়ির জিসান।বয়স মাত্র ১৩। তার বাবা ক্যান্সারে মারা যায় মা ও অসুস্থ।পরিবারে কেবল তার ছোট বোন এবং মা আছে। তার বড় কেউ নেই ফলে খাবার জোগাড় করতে সে রাস্তায় নেমে পড়ে কাজ করার জন্য। এই ছোট বয়সে সে ইট আলগানোর কাজ করে।এভাবে কিছুদিন কাজ করার পর সে পায়ে আঘাত পাই। তার পা ভেঙ্গে যাই। ফলে দেখা দেয় খাবারের সংকট। সবাই মিলে কিছু সাহায্য করলেও তাদের এখন দিন যায় অনাহারে।একবেলা খেতে পারলে আরেকবেলা খেতে পারে না।তার মা অসুস্থতা নিয়ে মানুষের বাসায় কাজ করে। একদিকে ছেলের চিকিৎসা আরেকদিকে খাবারের চিন্তা। এভাবেই দিন যাচ্ছে তাদের।
চাকরি পাওয়া বর্তমানে অনেক কঠিন। প্রায়ই দেখা যায় মামা চাচা না থাকলে চাকরি পাওয়া যায় না তাই আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি। এই বেকারত্বের ফলে সৃষ্টি হচ্ছে দারিদ্রতা। মানুষ কাজ না পেয়ে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। যদি পেটে ভাত না থাকে তবে নীতির কথা কে-ইবা মানবে। দারিদ্রতা দূর করতে হলে শিক্ষার হার এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে।দারিদ্রতা দূর করতে অবদান বেশি রাখবে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান এর ফলে মানুষ নিজের কর্মসংস্থান নিজে করতে পারবে। এর ফলে বৃব্ধি হচ্ছে কর্মসংস্থান, বেকারত্বের হার ও কমছে।সমাজে বিত্তশালী মানুষগন যদি গরীব মানুষদের কিছু সাহায্য করে তবে তাদের জন্য কিছু সাহায্য হয়।
তাই আসুন যে যার সামর্থ্য অনুযায়ী সমাজের যেসব দরিদ্র মানুষ আছে তাদের সাহায্য করবো এবং যারা বিত্তশালী আছেন তারা দরিদ্র মানুষদের সাহায্য করবেন তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিতে।
Pic source-
https://www.google.com/search?q=%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE&client=ms-android-xiaomi-rvo2b&prmd=inv&sxsrf=ALeKk02-i5BJ7wumRFA3RXm6Stkisip_RQ:1629736868741&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwiAto35ysfyAhVLeH0KHShrCYsQ_AUoAXoECAIQAQ&cshid=1629738795579&biw=393&bih=720&dpr=2.75#imgrc=twfHTKQqrsB7oM

