ছেলে মানুষ এর কাঁদতে নেই এই কথা আমরা সবাই শুনেছি।ছেলেরাও কাঁদে কিন্তু নিরবে।প্রায় সময় ছেলেদের নিয়ে তার প্রিয় মানুষের একটা অভিযোগ থাকে যে ছেলেরা নাকি সময় দেয় না।
শুরু করা যাক,
প্রেমের সময় ছেলেটা কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে । ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনার জন্য সময় বের করে সে সময় টা আপনার ভালো লাগে ।মনে হয় তার মত করে আপনাকে নিয়ে কেউ ভাববে না।
ছেলেটা যখন র একটু বড় হয় আপনাদের প্রেম তখনও গভীর।বিয়েটা করতে হবে ছেলেটার পড়াশুনা শেষ হয় চাকরির জন্য দৌঁড় শুরু হয় একসময় চাকরি পায় ছেলেটা । ছেলেটার ব্যস্ততা বারে যতটা দরকার তার থেকে বেশি কাজ করতে শুরু করে সে মাথায় ঘুরতে থাকে আপনার করা আপনাদের বিয়ের প্ল্যান। শাড়ীটা এখান থেকে কিনতে হবে, গহনা টা একটু ভারী হতে হবে ,বিয়ের অনুষ্ঠান টা করতে হবে ধুমধাম করে, কিন্তু টাকা লাগবে তার ।
আরো ব্যাস্ত হয়ে পড়ে ছেলেটা আপনি ভাববেন আপনাদের ভালোবাসা আগের মত নেই।এক সময় বিয়ে হয় হানিমুন হয় ছেলেটার ব্যাংক একাউন্ট ফাঁকা। এবার ছেলেটা র ছেলে নেই তার একটা সংসার আছে। এর মধ্যে ছেলের মায়ের আবদার শুরু নতুন মুখ কবে দেখবো ছেলেটা ভাবতে থাকে বাচ্চা নেওয়ার আগে কিছু টাকা জমাতে লাগবে।কিন্তু চাকরি দিয়ে এত কিছু সম্ভব না তাই সে নতুন আইডিয়া খুঁজতে থাকে যে চাকরির পাশাপাশি কি করা যায়।ছেলেটার মাথায় ভাবনা চলতে থাকে কিন্তু রাত্রে ঠিক মত ঘুম হয় না সময় দেয় না কিন্তু আপনি ভাবতে থাকেন যে ছেলেটার মাথায় অন্য কেউ।ছেলেটা ছুটছে আপনাদের জন্য র আপনি ভাবছেন তার কাছে আপনি পুরনো হয়ে গেছেন। একসময় বাচ্চা আসে বাচ্চার খেলনা খাওয়া সবকিছু মিলিয়ে একটা আলাদা একটা খরচা । খরচ বেড়েছে কিন্তু চাকরির পাশাপাশি দার করানো ব্যাবসা টা বারে নি তাই ব্যাবসা বড়ো করতে হবে।কাছের মানুষের কাছে ধার চেয়ে পায় না একপর্যায়ে সুদে টাকা নিতে যায় সে ফিরে আসে। কথায় আছে সৎ উদেশ্য থাকলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না।
কিছুদিন পরে ঋণ পায় ছেলেটা ।বাচ্চা বড়ো হতে থাকে সাথে বাবাও কিন্তু বাচ্চার ও একই অভিযোগ যে বাবা সময় দেয় না। যায় হোক শুরু হলো নতুন অধ্যায় ছেলেটার মায়ের কঠিন অসুখ মায়ের চিকিৎসা করতে করতে ছেলেটার জীবন থেকে কতকিছু হারিয়ে যায় টা আপনারা কেউ জানেন না। কিন্তু তার ফ্যামিলি র কোনো কিছুর কমতি রাখে নি ।মা এর চিকিৎসা ছেড়ে ছেলেটার নতুন মিশন যে তার ছেলেটা কে ভালো জায়গায় ভর্তি করতে হবে।সব কিছু ঠিক থাকলে বিদেশে কোনো ইনস্টিটিউট এ। চলতে থাকে এভাবে ছেলেটা ছেলে থেকে বুড়ো হয় জানালা থেকে বাহ বারান্দা থেকে আকাশ দেখে।আপনাদের অভিযোগ ছেলেটা সময় দেয় না ছেলেটা কি আদৌ সময় পেয়েছিল আপনদের জন্য না হোক নিজের বিশ্রাম এর জন্য।
Picture soure-
https://www.google.com/search?q=%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA&client=ms-android-xiaomi-rev1&tbm=isch&prmd=vin&sxsrf=ALeKk02xpPGsVy-9WSZY2_PUrMZacuUZcg:1629308044726&source=lnms&sa=X&ved=0ahUKEwiyvPC5jbvyAhU57XMBHdaVDz0Q_AUIFygC&biw=360&bih=629&dpr=2#imgrc=cdYFAaJgvjBphM&imgdii=117ijk3nbTMUBM

