বাংলাদেশের গৌরব উজ্জ্বল স্বাধীনতার ইতিহাস।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম ,শুভ সন্ধ্যা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। তুমি আপনাদের সাথে বাংলাদেশের গৌরব উজ্জ্বল স্বাধীনতা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে। সকলে আমার লেখাটি অবশ্যই পড়বেন।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু এই স্বাধীনতা অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে হাজার 971 সালে। বাংলাদেশের স্বাধীনতা বাঙালির ঐতিহ্য একটি নিদর্শন।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় 26 শে মার্চ। এটি বাংলাদেশ খুব জাঁকজমকভাবে এ দিনটিকে উদযাপন করা হয়ে থাকে। এবং বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্তি লাভ করতে সক্ষম হয়েছিল এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল লাল সবুজের পতাকা। এই স্বাধীনতার সাথে বাংলাদেশের মানুষের ভাবাবেগ ভালোবাসা মিশে আছে। একটি দেশের স্বাধীনতা বিনা রক্ত ক্ষয়ে যেতে কেউ অর্জন করতে পারিনি তাই সকল দেশের স্বাধীন রাষ্ট্রের প্রতি ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

বাংলাদেশের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি আছে। বাংলাদেশ আয়তন 147570 বর্গ কিলোমিটার ছোট্ট একটি দেশ। এদেশের মানুষ অনেক বেশি সহজ সরল। এদেশের শিক্ষিতের হার শতকরা 70%। বাংলাদেশে বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। এদেশে ছোট-বড় অসংখ্য নদনদী ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। এগুলো দেখলে যে কারোর মন মুগ্ধ করে দিবে।

বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে 2021 সালে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী পালন করেছে।একটি দেশের স্বাধীনতা অর্জন করার চেয়ে সে দেশের স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি দায়িত্ব সম্পন্ন একটি কাজ। শুধু স্বাধীনতা অর্জন করলেই স্বাধীন হওয়ার চায়না সেদেশের শত্রুর হাত থেকে রক্ষা করে উন্নত দেশে পরিণত করার মাঝেই প্রকৃত সার্থকতা বিরাজমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ স্বাধীনতার পরে সে দেশ অর্থনীতি ভঙ্গুর অবস্থায় থাকে সেখান থেকে দেশকে উন্নতির শিখরে আরোহণ করার জন্য স্বাধীনতা সংগ্রামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমেই একটি দেশ তার স্বাধীনতাকে রক্ষা করতে পারে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে পারে।

 

বাংলাদেশে বর্তমানে উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি বর্তমানে। এদেশের গ্রাম অঞ্চলের মানুষজন অনেক বেশি সহজ সরল ও অতিথিপরায়ণতা হয়ে থাকে এরা একে অন্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং আত্মীয়তার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ রাখতেই বাংলাদেশিরা বদ্ধপরিকর।

 

একটি দেশ তখনই উন্নতি সাধন করতে সক্ষম হয় যদি সে দেশের মানুষের মধ্যে দেশপ্রেম ও একতাবদ্ধতা থাকে তাহলেই সে দেশের উন্নতি খুব দ্রুত সাধন করা সম্ভব হয় কিন্তু যে দেশের অর্থনীতিতে দুর্নীতি গ্রস্থ হয়ে থাকে শিক্ষিত সমাজ দুর্নীতির সাথে জড়িয়ে যায় তখন সে দেশের স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও উন্নতি করা অনেক বেশি কষ্টসাধ্য।

 

তাই বলবো বন্ধুরা এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব কে রক্ষা করার জন্য সর্বপ্রথম যেটি আমাদের যুবসমাজের করা উচিত সেটা হল দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের পাশে থেকে দুর্নীতিকে না বলে দেশের প্রয়োজনে কাজ করার মাধ্যমেই একটি স্বাধীন দেশ উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব।

 

বন্ধুরা সকলে ভাল থাকুন আজ এ পর্যন্তই আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Comments