হ্যালো বন্ধুরা,
বিসমিল্লাহির রহমানির রাহিম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন এবং অনেক সুন্দর দিন অতিবাহিত করছেন পরিবারের সবাইকে নিয়ে। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজ সারাদিনের আমার হাটার দূরত্ব এর রিপোর্টটি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ সারাদিনের আমার হাঁটার দূরত্ব।
বন্ধুরা সুস্থ থাকার জন্য হাঁটার কোন বিকল্প নাই। আমরা যেমন বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত খাবার খাই তেমনি সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকদিন হাটা প্রয়োজন। আমাদের দৈনিন্দ্য সর্বনিম্ন ৫ কিলোমিটার হাটা প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য। যে ব্যক্তি বেশি বেশি করে হাঁটবে এবং বেশি পানি পান করবে সে ব্যক্তি অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি সুস্থ থাকবে এবং তার হার্ট ভালো থাকবে।
বর্তমান যুগে মানুষ নানান রকম অসুখে পর্যবসিত হচ্ছে এটির মূল কারণ হলো অলস সময় পার করার জন্য। আগেকার মানুষ অনেক বেশি চলাফেরা করতো কারণ সে সময়ে যানবাহন সেভাবে ছিল না তাই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে পায়ে হেঁটে চলাফেরা করতো এর ফলে তাদের শরীরের ভারসাম্য রক্ষা হতো এবং শরীরের রক্তের সঞ্চালন বৃদ্ধি ঘটতো এর ফলে তারা নানান রকম রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারত।
যারা দৈনন্দিন সকালে ঘুম থেকে উঠে আটা অথবা বিভিন্ন রকম শারীরিক ব্যায়াম আছে সেগুলো করে তারা বিভিন্ন রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে সক্ষমতা লাভ করে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন ঠিক সুস্থ থাকার জন্য হাটার প্রয়োজন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ডায়াবেটিস রোগটি সকলের মাঝে দেখা যায়। এই রোগটি এখান থেকে 30 বছর আগে এত মাত্রায় মানুষের মধ্যেও বিরাজ করত না কারণ সে সময় মানুষেরা পশুর চলাফেরা করতো এবং তাদের গা থেকে লবণাক্ত ঘাম প্রবাহিত হতো যার ফলে তারা এই রোগটি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারতো কারণ এই রোগটি মূলত যারা অলসতা সময় পার করে যারা চলাফেরা করে না তারা এই রোগটিতে বেশি আক্রান্ত হয় একটি গবেষণাতে এর তথ্য প্রকাশ করা হয়েছে।
ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ হাটতে হবে এবং পানি পান করতে হবে কারণ হাঁটার কোন বিকল্প নাই এই ডায়াবেটিস লোককে নিয়ন্ত্রণ করার জন্য।যাদের মেদ ভুঁড়ি এটিও ব্লাড প্রেসারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি সমস্যা যারা মেদ ভুরি অথবা অতিমাত্রায় মোটা তাদের সকাল বিকাল প্রচুর ব্যায়াম করতে হবে এবং সাথে সাথে পোস্টার হাঁটতে হবে এর ফলে তাদের চর্বি ফ্যাট বলতে থাকবে এবং তারা স্টক জনিত রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে।
আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ প্রচুর পরিশ্রমী এরা সকালে ঘুম থেকে উঠেই মাঠে চলে যায় নিজেরা জমিতে ফসল চাষ করার জন্য এবং তারা হাড়ভাঙ্গা পরিচালন করে থাকে যার ফলে তারা শারীরিক ব্যায়াম হয়ে যায় এর কারণে যারা এসির মধ্য অলস সময় অতিবাহিত করে বা অফিসে সময় অতিবাহিত করে থাকে এবং ডায়াবেটিস রক্তচাপ রোগ থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
সুস্থ থাকতে হলে আমাদের প্রত্যেকদিন হাঁটতে হবে আজ আমি সারা দিনে পাঁচ কিলোমিটার পথ হেঁটেছি। আমি একটি অ্যাপের মাধ্যমে সবসময় আমার হাঁটা চলাফেরা এটাকে আমি নিয়ন্ত্রণ করে থাকি। কারণ হাঁটার কোন বিকল্প নাই সুস্থ থাকার জন্য আমি যত বেশি হাটি আমার শরীরের ততো বেশি আমি সুস্থতা বোধ করি এবং শরীর ঠিক থাকে কারণ আপনি যত বেশি হাঁটবেন আপনার হজম শক্তি তত বেশি হয়ে থাকবে এবং আপনার গ্যাস্ট্রিক এসব সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন।
আমরা অবশ্যই বেশি বেশি করে হাঁটবো কারণ আমাদের হাঁটার কোন বিকল্প নাই এবং সাথে সাথে আমরা যতটুকু পারি ব্যায়াম করব বিয়াম শরীরের জন্য খুবই উপকারী কারণ আপনার শরীরের গঠন ঠিক রাখার জন্য ব্যায়ামের কোন বিকল্প নাই ব্যায়াম ও শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকারী একটি উপাদান। আপনি যত বেশি ব্যায়াম করবেন আপনার শরীর তত বেশি ফিট থাকবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি।
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

