লোভে পাপ,পাপে মৃত্যু।

I
imaran

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ অমি আপনাদের সাথে শেয়ার করব লোভ মানুষকে ধ্বংস করে এ বিষয়টি নিয়ে। আশা করি আমার লেখা টি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা আমার আর্টিকেলটা পড়া যাক।

প্রত্যেকটি মানুষের জীবনের চাহিদা আছে। কিন্তু সেই চাহিদা যদি অতিমাত্রায় থাকে এবং এটির লোভের পর্যায়ে পৌঁছে যায় তাহলে এটি অনেক ক্ষতিকর আমাদের জীবনের জন্য। লোভ সাংঘাতিক একটি বস্তু। লোভের জন্য মানুষ নানারকম জঘন্যতম কাজ করে থাকে। আমরা আমাদের সমাজের দিকে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারি যে যখন মানুষের মধ্যে লোভ-লালসা কাজ করে তখন সে আর সাধারন কোন মানুষের লক্ষণ তার মধ্যে দেখা যায় না কারণ সে সব সময় কোনো কিছু পাওয়ার আকাঙ্খায় নিজেকে বিভোর হিসেবে গণ্য করে থাকে।

 

কারণ লোভী ব্যক্তিরা এরা নিজের স্বার্থকে হাসিল করার জন্য যেকোনো রকম কাজ করতে পারে সেটি চুরি-ডাকাতি এমনকি মানুষকে হত্যা করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে এরা পিছুপা হয়না কারণ লোভী ব্যক্তিরাই শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে এরা কখনো অন্যের স্বার্থের কথা ভাবেনা এরা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য যেকোনো কিছু করতে পারে।

 

আমাদের চারপাশে এমন মানুষের অভাব নাই। লোভ আপনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। তাই আমাদের কখনো কাম্য নয় বেশি বেশি লোভ করা অল্প পাওয়াতে সবসময় সন্তুষ্টি লাভের মধ্যে জীবনের সুখ নিহিত আছে যে অল্পতে নিজেকে সুখী ভাবি সেই প্রকৃত সুখী কারণ আপনার চাহিদা কখনো পূরণ হওয়ার নয় কারণ একটা চাহিদা পূরণ হলে আরেকটা সাঈদ আপনার সামনে এসে হাজির হবে তাই চাহিদা কখনো শেষ হয় না।তাই আমরা নিজেদের চাহিদা কে নিয়ন্ত্রণ করবো এবং অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করব তাহলে জীবনে সুখের দেখা পাবো।

 

তো বন্ধুরা বেশি বেশি লোক করা আমাদের কারোর উচিত নয় কারণ বেশি লোক করলে আপনি কখনো সুখের দেখা পাবেন না সব সময় বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে তাড়িয়ে বেড়াবে মৃত্যু পর্যন্ত তাই নিজেকে সুখী করতে হলে কখনো বেশি লোভ করা উচিত নয়।

 

আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি আমার ব্লগে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ।

Comments