হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।আগামী বাংলাদেশের উন্নতিতে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল একটি দেশ। 1971 সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 50 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশে তাদের অর্থনীতিকে উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হয়নি শুধুমাত্র সবচেয়ে বড় যে বাধা সেটি হলো বাংলাদেশের অপর সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের উন্নতির সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি বাংলাদেশের দুর্নীতির জন্য বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এটি আসলে খুবই লজ্জাজনক একটি বিষয় দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য সবচেয়ে মূল হাতিয়ার।
দেশে উন্নতির জন্য একটি দেশকে অনেক কিছু প্রয়োজন তার মধ্যে শিক্ষা উন্নত যোগাযোগ ব্যবস্থা এগুলো অন্যতম কিন্তু দেশের অর্থনীতিতে দুর্নীতি এমনভাবে অতপ্রত ভাবে জড়িয়ে আছে যার ফলে দেশের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী হচ্ছে এবং দেশ উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হচ্ছে না শুধুমাত্র দেশে দুর্নীতির প্রভাব এর কারণে।
একটি দেশ তখনই উন্নতি লাভ করতে সক্ষম হয় যখন দেশে সঠিক শিক্ষা ব্যবস্থার ফলে দেশের দুর্নীতি মুক্ত থাকে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে তখনই একটি দেশ উন্নতির শিখরে আরোহণ করতে সক্ষম হয় মানুষের ভিতরে দেশপ্রেমটা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনার ভিতর দেশ প্রেম থাকলে আপনি দুর্নীতিগ্রস্ত হবেন না কারণ দুর্নীতি এমন একটি ব্যাধি যেটি পরিবার সমাজ ও দেশের জন্য খুব বেশি হুমকিস্বরূপ এসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা শুধু নিজেদের স্বার্থের জন্য দুর্নীতি করে পুরো অর্থ সম্পদের মালিক হয়ে যান এবং দেশের অর্থনীতিকে অচল করে ফেলেন।
বন্ধুরা আমাদের দেশ তখনই উন্নত শিখরে আরোহন করবে যখন আমরা সকলে মিলে দুর্নীতিকে না বলব এবং দেশের কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করব তখনই দেশ উন্নতির শিখরে আরোহন করবে কারণ দুর্নীতি উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়।
বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহাফেজ।

