হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার ব্লকটি।
আজকে আমার আলোচ্য বিষয় বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। আমাদের প্রত্যেকের অনেক বন্ধু থাকে জীবনে। কিন্তু সব বন্ধুই প্রকৃত বন্ধু হয় না কিছু কিছু বন্ধু থাকে যারা সুসময়ের বন্ধু হতে চাই বা হয়ে থাকে এবং বিপদে পড়লেই তাদের আসল চেহারা বা বন্ধুত্বের রূপ বোঝা যায়।
বন্ধুত্ব সৃষ্টিকর্তার এক অপরিসীম নিয়ামত। বন্ধু এটি সকলের ঊর্ধ্বে এর স্থান বোঝায়। আমাদের জীবনে চলার পথে আমাদের নানান ধরনের বন্ধু হয়ে থাকে। স্কুল জীবনের কিছু বন্ধু থাকে কলেজ জীবনে কিছু বন্ধু থাকে এবং এবং ইউনিভার্সিটি-র অনেক বন্ধু হয়ে থাকে পড়ালেখার খাতিরে। এবং আমাদের সমাজ থেকেও অনেকে আমাদের বন্ধুত্ব হয়ে থাকে কিন্তু এতগুলো বন্ধুর মধ্যে সকলে আপনার প্রকৃত বন্ধু হবেনা।কৃত বন্ধু আপনি তখনই খুঁজে পাবেন যখন আপনি বিপদে পড়বেন এবং দেখবেন আপনার যদি 50 জন বন্ধু থাকে তাহলে আপনি বিপদে পড়লে এখান থেকে হাতে গোনা দুই একজন আপনার বিপদে এগিয়ে আসবে বাকি সবাই নিজেদের কাজ দেখিয়ে অজুহাত দেখিয়ে আপনার ছেড়ে চলে যাবে।
অনেক সব বন্ধুগুলো আপনার সুসময়ে এরা আপনার পাশে থাকবে আপনার সুখের সময় এরা আপনাকে সঙ্গ দেবে এবং আপনার সুখের মুহূর্তগুলো উপভোগ করবে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন এদের কখনোই আপনি দেখা পাবেন না।
তাই মাঝে মাঝে আমাদেরকে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়ার জন্য বিপদে পড়ার প্রয়োজন আছে না হলে আপনি সবসময় সুখে থাকলে আপনি আপনার চারপাশে মানুষদেরকে কখনো বুঝতে পারবে না যে কে আপনার আপনজন বা প্রকৃত বন্ধু যে আপনার বিপদে সব সময় আপনাকে সাপোর্ট দিবে আপনাকে সাহায্য করবে আপনার বিপদে আপনার কাছে সবার আগে এগিয়ে আসবে সাহায্যের হাত বাড়িয়ে সেই হল আপনার প্রকৃত বন্ধু এমন বন্ধু পাওয়া আসলে আমাদের ভাগ্যের ব্যাপার কারন এমন বন্ধুত্ব এটি সৃষ্টিকর্তার এক অপরিসীম নিয়ামত।
তাই আমরা বন্ধুত্ব কারো সাথে করার সময় অবশ্যই জেনেশুনে বন্ধুত্ব করব যেসব বন্ধুরা সুসময়ের বন্ধু হতে চাই আমরা কখনই তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবো না কারণে এমন বন্ধু আপনার শুধু সুসময়ের সঙ্গ দেবে আপনি বিপদে পড়লেই এর আপনাকে ছেড়ে বিপদে ফেলে পালিয়ে যাবে তাই এমন বন্ধুত্ব কখনো আমাদের গড়ে তোলা উচিত নয় কারণ এমন বন্ধুত্ব থাকার চেয়ে না থাকা অনেক ভালো কারণ একটি প্রবাদ আছে দুষ্টু বলার চেয়ে শুন্য গোয়াল উত্তম।
তো বন্ধুরা বন্ধুর মতো বন্ধু একজন হলেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব এবং নানান তার সাথে সুখে দুঃখে হাসি কান্না সমস্তকিছু বিপদ-আপদ সবকিছু তার সাথে শেয়ার করে জীবন অতিবাহিত করা যায় কিন্তু যদি বন্ধুর মত বন্ধু আপনি খুঁজে না পান তাহলে আপনি একা চলাচল করেন কারো সাথে সঙ্গ দিবেন না কারন এই সব বন্ধুগুলো আপনার বিপদের কখনোই আপনার পাশে থাকবে না আপনার উপকারে আসবে না তাই এমন বন্ধুত্ব কারো সাথে গড়ে তুলবেন না বন্ধুত্ব গড়ে তোলার জন্য আপনাকে সৎ চরিত্রবান এবং ভালো মনের একজন বন্ধুত্ব নির্বাচন করতে হবে যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন সুখ-দুঃখ হাসি-কান্না এবং সমস্ত বিপদ-আপদের সে আপনার পাশে ছায়ার মত থাকবে এমন বন্ধু আমরা সকলে কামনা করি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি আমার আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহাফেজ।

