সদরঘাটে লঞ্চে আগুন

H




রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।



রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ করছিল লঞ্চের স্টাফরা। তখনই আগুন লাগে।

তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে যায়।

তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন। এসময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিমরুমের কিছু হয়নি। সেখানে আগুন লাগেনি।

প্রাথমিকভাবে তিনটি এবং পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় কন্ট্রোল রুম। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতিক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments