নৈতিকতার উৎস ও প্রকৃতি:
নৈতিক অধিকার এর উৎস হচ্ছে নীতিবোধ ও বিবেক বুদ্ধি। কিন্তু আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র। আইনগত অধিকার রাষ্ট্রপতি স্বীকৃত অনুমোদিত। আইনগত অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দিতে পারে। কিন্তু নৈতিক অধিকার ভঙ্গ কারি কে রাস্ট্র কোন প্রকার শাস্তি দিতে পারেনা। তবে নৈতিক অধিকার ভঙ্গ করলে সমাজে এর তীব্র সমালোচনা হতে পারে।
সকল অধিকারী নৈতিক ও আইনগত শর্ত দাঁড়া পুষ্ট। নৈতিক ও আইনগত অধিকার পৃথক হলেও উৎস ও তাৎপর্য এর দিক থেকে অভিন্ন নাগরিকের সমস্ত ধারণাটি সামাজিক ধারণা থেকে উদ্ভূত। নৈতিক ও আইনগত অধিকার নাগরিকের মঙ্গলের জন্য। সমাজের নীতিবোধ কে উপেক্ষা করে আইনগত অধিকার টিকে থাকতে পারে না।
নৈতিকতা ও মূল্যবোধ:
আদর্শ সমাজ গঠনের জন্যই মূল্যবোধের প্রয়োজনীয়তা বেশি। জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি-আদর্শ শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনায় হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ। নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্র বহন করে গড়ে তোলে। ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। সকলেই আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়।
অন্যদিকে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকলে সে সমাজের শক্তি থাকে না। দুর্নীতি সন্ত্রাস চুরি-ডাকাতি প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে দয়া মায়াও ভালোবাসা ইত্যাদি গুণাবলীর চর্চা থাকে না। মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে। ফলে সমাজে নানা অরাজকতা অশান্তি সৃষ্টি হয়। তাই উত্তম চরিত্র গঠন করার জন্য নৈতিকতার চর্চা করো সবার জন্য কাম্য।
নৈতিকতা ও সুশাসন ও মূল্যবোধের সম্পর্ক:
নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করতে পারে। আবার সুশাসনের অভাব হলে নৈতিকতা ও মূল্যবোধের সঠিক বিকাশ ঘটে না। ফলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। এক্ষেত্রে সুশাসন ও নৈতিকতা ও মূল্যবোধের অভিভাবক হিসেবে কাজ করে। সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ। নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ ছাড়া সমস্ত সুশৃংখলভাবে পরিচালিত করা যায় না। সামাজিকভাবে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উল্লেখিত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এদের যে কোন একটির অভাব নেই সমাজে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখা দেয়। তাই সমাজ জীবনে ও জাতীয় পর্যায়ের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং উন্নতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এর বাস্তব প্রয়োগ একান্ত অপরিহার্য।
ধন্যবাদ সকলকে লেখাটি পরিদর্শন করার জন্য।

