বিশ্বব্যাপী বাংলা ভাষার চর্চা বৃদ্ধি পাচ্ছে
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "বিশ্বব্যাপী বাংলা ভাষার চর্চা বৃদ্ধি পাচ্ছে"।
আমাদের বা়ংলা ভাষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং
বিশ্বব্যাপী চলছে এ ভাষার চর্চা। শুধুমাত্র বাঙালিই নয়, অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষও নানা কারণে বিভিন্ন স্থানে বাংলা ভাষার চর্চা করে চলেছেন প্রতিনিয়ত। সারা বিশ্বের চার মহাদেশে ৩০ দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণা হচ্ছে পুরোদমে। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি চর্চা হয় আমাদের এ বা়ংলা ভাষার। এটা সত্যিই আমাদের জন্য একটা গর্বের বিষয়। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো আমাদের বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করছে।
এছাড়াও আরো অনেক উন্নত দেশ রয়েছে যে দেশগুলো আমাদের বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করছে সেই দেশগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো যথা- সম্প্রতি চীন, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, চেক রিপাবলিক, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ এবং এ দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন যে এসব গবেষণায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গবেষকদের পাশাপাশি বিদেশিরাও যুক্ত আছেন।
আর একটা গর্ভের বিষয় হল যে পৃথিবীতে বহু ভাষার মধ্যে আমাদের ভাষা প্রথম দিকের স্থান দখল করে আছে এবং ভাষীর সংখ্যা অনুসারে বিশ্বে বাংলা ভাষা পঞ্চম স্থান দখল করে আছে। অনলাইনের উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী- বাংলা ভাষায় কথা বলেন প্রায় ২৬ কোটি ৫০ লাখ মানুষ কিন্তু গবেষকদের মতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাঙালিরা ছড়িয়ে আছেন বিশ্বের বিভিন্ন পথ- প্রান্তে এমনকি তারা যেখানেই গেছেন সেখানেই তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ছড়িয়ে দিয়েছেন।
আমরা এও জানি যে সম্প্রতি ব্রিটেনের রাজধানী লন্ডনে বাংলা ভাষাকে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আমরা আরো জানি যে আর ২০০২ সালে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে সম্মান জানাতে তাদের সরকারি ভাষার মর্যাদা দিয়েছে । এজন্য তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই।
আমরা বিশ্বের মিডিয়ার দিকে তাকালেও আমাদের বাংলা ভাষাকে খুঁজে পাই তার উদাহরণ এই যে বিশ্বের অন্তত ছয়টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার ভিন্ন ভিন্ন চ্যানেল রয়েছে। আরও ১০টি দেশের রেডিওতে বাংলা ভাষায় আলাদা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে এবং যুক্তরাজ্যে ছয়টি ও যুক্তরাষ্ট্রে ১০টি বাংলাদেশি মালিকানাধীন বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে। শুধু তাই নয় বাংলা ভাষায় যুক্তরাজ্য থেকে মোট ১২টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়।
আমরা আমাদের বাংলা ভাষার আরও তথ্যবহুল খবর জানি যে ইতালিতে বর্তমানে পাঁচটি বাংলা দৈনিক পত্রিকা এবং রোম ও ভেনিস শহর থেকে তিনটি বাংলা রেডিও স্টেশন পরিচালিত হচ্ছে এবং এছাড়া ডেনমার্ক, জার্মানি, সুইডেনসহ ইউরোপের ৮টি দেশ এবং মধ্যপ্রাচ্যের ৬টি দেশ থেকে বাংলা ভাষায় মুদ্রিত ও অনলাইন পত্রিকা প্রকাশিত হয়, যা আমাদের সকলের জন্য আনন্দের একটি বিষয়।


