প্রবাসীদের নিরব কান্না কেউ দেখে না
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "প্রবাসীদের নিরব কান্না কেউ দেখে না"।
পরিবারের মুখে সুখের হাসি ফুটাতে পরিবারকে শান্তি সুখে রাখতে পরিবারকে খুশি করতে নিজের জীবনকে বাজি রেখে প্রবাসী ভাইয়েরা তাদের জীবনকে মৃত্যু মুখে ঠেলে দেই। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে শত কষ্ট সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর কষ্ট করে যাই। শত কষ্ট অত্যাচার সহ্য করেও যখন তারা মাস শেষে তাদের কষ্টপার্জিত পরিশ্রমের পারিশ্রমিক বা মূল্য হাতে পায় তখন তাদের সব ক্লান্তি, কষ্ট দূর হয়ে যায়।
এত দুঃখ এত কষ্ট এত নীরব কান্না তারা কোথায় লুকিয়ে রাখে। নিরব কান্নায় তাদের বালিশগুলো ভিজে যায় আর পরিবারের স্বপ্নগুলো পূরণের জন্য তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় হাজারো কষ্ট স্বীকার করে কাজ করে যায়। হাজারো কষ্টের মাঝে একটু মুচকি হেসে পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেই এরাই হচ্ছে সেই প্রকৃত মাতৃভূমি প্রেমিক প্রবাসী। সবাই তো এইরকম কষ্ট সহ্য করতে পারে না। তাদের চাওয়া পাওয়া এতটুকুই শত কষ্ট সহ্য করে হলেও আমাকে আমার দায়িত্ব পালন করে আমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে আমার দেশটাকে উজ্জ্বল করতে হবে। আমি আমার কষ্ট যদি সহ্য না করতে পারি তাহলে দেশে গিয়েও তো আমি এরকম কষ্ট করতে পারব না।
কিন্তু আমরা যারা দেশের মাটিতে আছি আমরা কি তাদের কষ্টের কথা একবারও গভীরভাবে চিন্তা করে দেখেছি তারা আমাদের সুখের জন্য আমাদের মুখে হাসি ফোটাবার জন্য কত কষ্ট কত যন্ত্রণা তারা ভোগ করছে। না আমরা এগুলো কোন সময় গভীরভাবে বা হালকাভাবেও চিন্তা করিনা। সেই প্রবাসী তিন বছর পাঁচ বছর পরে যখন দেশে কয়েকদিনের জন্য আসে তখন আমরা অভিমান করি আমাদের জন্য বা আমার জন্য কোন কিছুই নিয়ে আসেনি এরকম অভিমান করে আমরা সেই প্রবাসীদের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করি না।
দেশের মুখ উজ্জ্বল করতে দেশকে সমৃদ্ধশালী করতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা আমাদের স্বপ্নগুলো অনেক অংশে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তাই যাদের ভাই পিতা বা অন্য কেউ প্রবাসে অবস্থান করছে তাদের কাছে কখনো আমরা যেন আমাদের অতিরিক্ত দাবি পেশ না করি তারা স্বেচ্ছায় যতোটুকু আপনার জন্য দিবেন ততটুকুই গ্রহণ করবেন।
প্রবাসীদের নিয়ে লিখতে গেলে অনেক কথাই চলে আসে। প্রবাসীদের নিয়ে আজকে লেখা আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো? সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
No one sees the silent cry of expatriates
Bismillahir Rahmani Rahim
Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "no one sees the silent cry of the diaspora".
Expatriate brothers risk their lives to bring happiness to the family, to keep the family happy, to make the family happy. The expatriates sweated their heads and endured hundreds of hardships, day after day, night after night, year after year. After enduring many hardships and tortures, when they get the reward or value of their hard-earned work at the end of the month, all their fatigue and sufferings are removed.
Where do they hide so much sorrow, so much pain, so many silent cries. Their pillows are wet with silent crying and they go to work unhindered, accepting thousands of hardships to fulfill their family's dreams. Those who do not share the joy with their family with a smile in the midst of thousands of hardships are the real motherland loving expatriates. Not everyone can bear such suffering. Even though I have to endure so many hardships to get them, I have to do my duty and make my family smile, I have to make my country shine. If I can't bear my pain then I can't suffer like this even when I go to the country.
But we who are on the soil of the country have we ever thought deeply about their suffering, how much pain and suffering they are going through to put a smile on our face for our happiness. No, we never think deeply or lightly about them. When that expatriate comes to the country for a few days after three years or five years, we do not hesitate to treat the expatriate unfairly, pretending that he has brought nothing for us or for me.
The role of expatriates to make the country prosperous to brighten the face of the country is undeniable. It is because of their tireless work that today we are able to realize our dreams in many ways. Therefore, we should never make extra demands on those whose brothers, fathers or others are in the diaspora, they will accept whatever they willingly give for you.
Many things come to mind when writing about expatriates. How did you like the article written today about expatriates? Wishing everyone good health and well being, I end here. Allah is Hafez.
কপিরাইট মুক্ত সমস্ত ছবির উৎস: image source থেকে ডাউনলোড করা হয়েছে।


