আমার ফটোগ্রাফি।

H
hasan4348

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

 

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজকে বলবো আমার ফটোগ্রাফি সম্পর্কে কিভাবে আমি ফটোগ্রাফি করবো কি নিয়ে করবো। এবং কতটুকু পারি তা নিয়ে আজকে বলবো।

 

প্রথমে আমি বাসায় থেকে বাহির হওয়ার সময় আমার মোবাইল নিয়ে বাহির হই। এবং ওইদিন আমার খালাতো ভাই এসেছিলো তাকে নিয়ে বাহির হই। আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাজার পর্যন্ত গিয়ে পৌঁছে। এবং আশপাশে এত ভালো কোন কিছু দেখতে পারেনি যে তার পিক তুলবো। অতঃপর আমরা চলে যায় আমাদের এখানে ছাতারপাইয়া কারণ ওই জায়গায় ভালো ভালো নার্সারি আছে। সেখানে আমরা পিক তুলতে পারবো তখন আমরা একটা গাড়ি নিয়ে সেখানে চলে যায়। এবং সেখানে আমার খালাতো ভাইয়ের দাদার বাড়ি। এবং প্রথমত আমরা তাদের বাড়ি চলে যাই। এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসি। এবং তাদেরও একটা ফুল বাগান আছে আমরা সেখানে গিয়ে অনেকগুলা পিক তুলি। বিশেষ করে এই ফুলটার পিক তুলে কারনে ফুলটা আমার থেকে খুব ভালো লেগেছে এই কারণে।

অথবা আমরা সেখানে একটু হাটাহাটি করে বাহির হয়ে পড়ি। এবং আমরা ছাতারপাইয়া বাজারে আসি। এবং সেখান থেকে একটু বাম পাশে গিয়ে একটা নার্সারি আছে। আমরা সেখানে প্রবেশ করি। এবং সেখানে অনেক ফুল পাওয়া যায় তাই আমরা তিন ৪ টা খরিদ করে নি। এবং সেখানে ফুলগুলার কিছু পিক তুলি। আবার এই ফুলগুলার ভালো একটা গ্রান রয়েছে যা আমাদেরকে মুগ্ধ করে তোলে। এবং এ ফুল গুলোর মধ্যে রয়েছে মধু তার মধ্যে মৌমাছিরা এসে মধু সংগ্রহ করে।

অতঃপর আমরা সেখান থেকে বাহির হয়ে আসার পথে আমাদের আর একটা কাশিপুর বাজার আছে। ওইখানে আবার বড় আপুদের বাসা আমরা তাদের বাসায় চলে যাইম এবং তাদেরও একটা ফুলবাগান আছে যা আমার ভাগিনা করে। আমরা সেখানে গিয়ে অনেক ফুলের ছবি তুলি। এবং সেখানে কিছুক্ষণ থেকে বাহির হয়ে যায়। অতঃপর সেখান থেকে আসার সময় যে আর কোন কিছুর ছবি তুলা যায় কিনা দেখলাম যে আর কোন ভালো কিছু পাচ্ছিনা তাই আমি চলে যাই আমার বন্ধুদের বাসায়। সেখানে গিয়ে আশপাশের দেখি কোন কিছুর পিক তোলা যায় কিনা। তারপর দেখলাম যে তাদেরও ফুলবাগান একটা রয়েছে। (অর্থাৎ সবাই সবার পরিবেশ সুন্দর রাখার জন্য ফুল বাগান করে থাকে)। এবং সেখানে আমরা প্রবেশ করি। সেখানে গিয়ে অনেক রকমের ফুল ছিল তাই আমরা ফুলগুলার পিক তুলে নি। এবং সেখান থেকে বের হয়ে আমাদের বাজারের দিকে এসে পড়ি। এবং সেখান থেকে বাড়ির দিকে হেঁটে আসলাম তখন দেখলাম যে আকাশের আবহাওয়াটা ভালো লাগছিল। তাই আমরা রোডের পাশে একটা ভিডিও করে নেই এবং এক দুই তিনটা পিক তুলে নি।

আমার এই ফুলগুলোর তোলার কারণ হচ্ছে। কারণ অনেক ফুল আছে যে আমি তাদের নাম জানিনা। ফুল গুলো ছবি তুলে আমি গুগলে গিয়ে দেখি এগুলোর নাম কি। এবং ছবিগুলো নিয়ে আসার কারণ হচ্ছে। যে আমি আমার বাসার সামনে একটা জায়গা আছে যা খালি পড়ে আছে। তাই আমি ওখান থেকে গাছগুলো কিনে এনে এখানে পুঁতে দিয়েছি। অতঃপর সেখানে সার দিয়েছি এবং পানি দিয়েছি। সুন্দরভাবে সাজিয়েছি। এবং তাদের থেকে দেখে দেখে আমি একটা ছোটখাটো একটা ফুলবাগান বানিয়ে ফেলেছি। এবং চারপাশে তারের বেড়া দিয়ে দিলাম যাতে করে কোন মুরগি হাঁস ঢুকতে না পারে। এভাবে আজকের দিন কাটিয়েছি পিক তুলে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments