পরিচয় ও কিছু কথা

H
harun

আমার নাম সিহাব। আমার বাড়ি সিরাজগঞ্জে। সাধারণ মফস্বল শহরে ছোট থেকে বেড়ে উঠেছি। আমার প্রিয় শখ ছিল মাছ ধরা। বরশিতে ছিপ ফেলে অথবা কোন বিলে চলে যেতাম দলবেঁধে মাছ ধরতে। ছোটবেলাটা ছিল ভীষণ আনন্দের। সেই দিনগুলোকে আমি এখনো মিস করি। এখন আমাদের সবাই মুঠোফোন মুখী হয়ে গেছে। বিকেল বেলা সবাই দল বেধে হইহুল্লোড় করে খেলাধুলা করতাম। বৃষ্টি এলে দলবেঁধে ভেজা তারপর মা-বাবার বকুনি। এখন আর আগের সেই দিন নেই। আমার মন ফিরে যেতে চাই সেই ছোটবেলার আনন্দময় মুহূর্ত গুলো তে। দলবেঁধে যেতাম শাপলা ফুল তুলতে। এবার আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। করণা মহামারীর কারণে পরীক্ষা টা এখনো হচ্ছে না। যেখানে সরকার সবকিছু খুলে দিচ্ছে অথচ শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আমাদের দেশের মূল চালিকাশক্তি যেটা সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া কোন জাতি অচল। আমরা আমাদের সমবয়সী বা আমাদের বড় যারা আছে সকলে অনলাইন গেম এ আসক্ত হয়ে গেছে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকার কারণে। অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে দিয়েছে কেউ বিবাহ করেছে কেউ বা নিজের জীবিকার তাগিদে পড়াশোনা ছেড়ে কাজ নিয়েছে চাকরি নিয়েছে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তার বাবা-মার কাছে বোঝা হয়ে গিয়েছে। তারানা করে কোন পড়াশোনা না করে কোন কাজ। এরা আটকে গিয়েছে দোটানার ভিতরে। অনেক শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়েছে। আগের সেই পড়াশোনার উচ্ছ্বাস মনোবল হারিয়ে ফেলেছে। আমি নিজেও একজন এর ভুক্তভোগী আমি নিজেও অনলাইন গেমে আসক্ত। ইচ্ছা আছে ভালোভাবে পড়াশোনা করে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য। মা-বাবার চাও এটাই। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং-এ পড়বো। কিন্তু এসএসসিতে রেজাল্ট খারাপের কারনে ভালো কোথাও চান্স হয়নি। যার ফলে ইচ্ছেটা সেখানেই বাদ দিতে হয়। তারপরও আশা ছাড়িনি যেখানে আছি সেখান থেকে ভালো করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমি কবিতা লিখতে পছন্দ করি। বাংলার সবুজ সমারোহ প্রকৃতি নদী নালা বৈচিত্রতা এগুলো আমাকে আকৃষ্ট করে। এদেরকে নিয়ে ছন্দ মিলিয়ে কিছু লিখতে পারলে আমার ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমি আমার পরিচয় পর্ব শেষ হবার পরে আপনাদের সবার মাঝে নিজের মনে যা আসে আমি যেটা লিখতে পারি সেগুলো নিশ্চয়ই প্রকাশ করব। কবিতা হচ্ছে নিজের মনের খোরাক। আমি যা লিখবো সেটা অন্যকারো ভালো নাও লাগতে পারে বা সেটা মানসম্মত নাও হতে পারে কিন্তু আমার লিখতে ভালো লাগে আমি লিখব। আর বেশি কিছু আমার বলার নেই আমার পরিচয় সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। সকলেই দোয়া করবেন আমার জন্য।

Comments

good writing